Author: Ashraful Sarkar

তথাকথিত ঐক্যমত্য কমিশনের সনদ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, কতিপয় জনসনদবিহীন ব্যক্তির এসব ভিত্তিহীন তথাকথিত সনদ জনগণের সনদ নয়। এসব সনদের কোনো আইনগত বা সাংবিধানিক বৈধতা নেই। ইমাম হায়াত বলেন, “কতিপয় অনির্বাচিত ব্যক্তির সনদ রাষ্ট্রের সনদ হতে পারে না। রাষ্ট্র ও জনগণের উপর কিছু চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। এহেন প্রচেষ্টা নব্য স্বৈরাচার ও নব্য ফ্যাসিবাদ হিসেবেই গণ্য হবে।” তিনি আরও বলেন, “জুলাই সনদ কথাটিই একটি মিথ্যা ও প্রতারণা। কারণ জুলাই আন্দোলন কোনো সনদের ভিত্তিতে হয়নি। জঙ্গীবাদী সাম্প্রদায়িক স্বৈররাষ্ট্র প্রতিষ্ঠার জন্যও হয়নি। জুলাই আন্দোলনে জনগণ চেয়েছিলো কেবল গণতন্ত্র, জীবনের নিরাপত্তা, স্বাধীনতা…

Read More

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় নতুনভাবে যুক্ত হওয়া ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “শাপলার বিকল্প হিসেবে ‘শাপলা কলি’ কেমন দৃষ্টিনন্দন আকৃতির হলো, সেটা আমরা বুঝতে চাই।” তিনি আরও উল্লেখ করেন, “এনসিপি সবসময় বলেছে—শাপলার কোনও বিকল্প নেই। বিকল্প কেবল শাপলার ভেতর থেকেই হতে হবে। আমরা নানারকম শাপলার ডিজাইন উপস্থাপন করেছি। নির্বাচন কমিশন শাপলার ভেতর থেকেই ‘শাপলা কলি’কে বিকল্প হিসেবে হাজির করেছে।” উল্লেখ্য, একই দিনে ইসি নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে এক প্রজ্ঞাপনের মাধ্যমে **‘শাপলা কলি’**কে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে।

Read More

বিনোদন ডেস্ক ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এবার পর্দায় সাংবাদিকের ভূমিকায় দেখা মিলবে তার। মুক্তির অপেক্ষায় তার আগামী সিরিজ ‘অনুসন্ধান’। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে এক ক্রাইম জার্নালিস্ট অনুমিতার চরিত্রে দেখা যাবে। সিরিজটির প্রচারণার মাঝেই ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। শুভশ্রীকে প্রায়শই গণমাধ্যম ও অনুরাগীদের পক্ষ থেকে ‘লেডি সুপারস্টার’ বলে সম্বোধন করা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকেই অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু শুধুই সুপারস্টার কথাটা কোথাও কোনও অভিনেত্রীকে বলতে শুনেছেন? এটাও তো আমাদের মাইন্ডসেট। হয়তো আস্তে-আস্তে বদলাবে।’ এদিকে, মুক্তির অপেক্ষায় থাকা সিরিজ ‘অনুসন্ধান’-এ শুভশ্রীকে এক সাহসী চরিত্রে দেখা…

Read More

বিনোদন ডেস্ক প্রায় দুই বছর আগে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রেদওয়ান রনি। জানিয়েছিলেন, ‘দম’ নামের সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। গত জুলাইয়ে জানানো হয়, চঞ্চল চৌধুরীর সঙ্গে এতে থাকবেন আফরান নিশো। এর পর থেকেই চর্চা শুরু হয় দমের নায়িকা নিয়ে। জয়া আহসান, স্বস্তিকা মুখার্জিসহ অনেকের নাম শোনা যাচ্ছিল। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন পূজা চেরি। তবে গতকাল সকাল থেকে খবর ছড়ায়, দম সিনেমার নায়িকা হচ্ছেন মেহজাবীন চৌধুরী। শেষ পর্যন্ত সব গুঞ্জন ঘুচিয়ে গতকাল সন্ধ্যায় সিনেমার মহরতে দম-এর নায়িকা হিসেবে ঘোষণা করা হলো পূজা চেরির নাম। মহরত অনুষ্ঠানে পূজা চেরিকে পরিচয় করিয়ে দেওয়া হয় নাটকীয়ভাবে। অনুষ্ঠানে দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাচ্চাদের ‘বাচ্চা শাপলা’ উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ডক্টর ইউনূস বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন।” প্রসঙ্গত, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল। তবে ইসির পূর্ববর্তী তালিকায় শাপলা না থাকায় কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন নতুন প্রজ্ঞাপন জারি করে প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে।…

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত তালিকায় নতুন প্রতীকটি ১০২ নম্বরে যুক্ত করা হয়। এ বিষয়ে প্রকাশিত গেজেটে স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। কমিশন নিজ বিবেচনায় নতুন একটি প্রতীক নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে বলেও তখন তিনি জানান।

Read More

আন্তর্জাতিক ডেস্ক মাত্র চারদিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতে লটারিতে সোনা জিতেছেন আরেক বাংলাদেশি প্রবাসী। নতুন করে সোনা জেতা এই বাংলাদেশির নাম মোহাম্মদ হায়দার আলী। তিনি ২৫০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা জিতেছেন। বাংলাদেশি অর্থে যার মূল্য ৪০ লাখ টাকার বেশি। সংবাদমাধ্যম গালফ নিউজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জানিয়েছে, ৩১ বছর বয়সী হায়দার আলী সাপ্তাহিক ই ড্রতে এই সোনা পেয়েছেন। তিনি আমিরাতের আল আইনে থাকেন। সেখানে একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। গত দুই বছর ধরে চার থেকে পাঁচ বন্ধু মিলে তারা লটারির টিকিট কিনছিলেন। অবশেষে কাঙ্ঘিত সাফল্য পেয়ে ২৫০ গ্রাম সোনা জিতেছেন তিনি। গালফ নিউজ জানিয়েছে, হায়দার আলীকে যখন লটারি…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় আইন অনুষদে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের এবার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৬০ জন শিক্ষার্থীকে আইন অনুষদে (আইন বিভাগ ও আইন ও ভূমি প্রশাসন বিভাগে) ভর্তির সুযোগ দেওয়া হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ। তিনি বলেন, “আমরা বেশ কয়েক বছর ধরে দাবি করে আসছিলাম যেন ইংরেজি বিভাগের মতো আইন অনুষদেও লিখিত পরীক্ষা নেওয়া হয়। আজকের অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটরের মিটিংয়ে সেই দাবি অবশেষে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে।” ডিন আরও জানান,…

Read More

রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কী করবে তা বুঝে উঠতে পারছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “২৭০ দিন আলাপ-আলোচনার পর এমন অনৈক্যের সুর হতাশাব্যঞ্জক।” সংবাদ সম্মেলনে গণভোট ফেব্রুয়ারিতে নাকি নভেম্বরে হবে—এই বিষয়ে প্রশ্ন করা হলে আসিফ নজরুল জানান, সময় নির্ধারণ নিয়ে দুটি প্রস্তাব বা অপশন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর না হলে গণভোট ও পরবর্তী নির্বাচনের রূপরেখা নির্ধারণ কঠিন হয়ে পড়বে।

Read More

পূর্ণাঙ্গ বা ফুটন্ত শাপলার পরিবর্তে “শাপলা কলি” নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি অভিযোগ করেন, “শাপলার কলি” প্রতীক যুক্ত করা এনসিপিকে “বাচ্চা বা অনুজ” দল হিসেবে উপস্থাপনের এক ধরনের প্রচেষ্টা। সামান্তা শারমিন বলেন, “শাপলার কলি দেয়া গেলে শাপলাও দেয়া সম্ভব। এর মাধ্যমে নির্বাচন কমিশনের ভূমিকা ফের প্রশ্নবিদ্ধ হলো।” তিনি আরও অভিযোগ করেন, ইসি বড় কোনো দলের সঙ্গে শরিক হয়ে প্রতারণা করছে। “এমন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়,” মন্তব্য করেন এনসিপির এই নেত্রী। উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে ‘শাপলা কলি’কে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত…

Read More