Author: Ashraful Sarkar

জামালপুরের মাদারগঞ্জে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মোট চার শিশুর মরদেহ উদ্ধার হলো। এখনও বৈশাখী নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার ভাটিয়ারচর আনার বাড়ি ঘাট এলাকা থেকে কুলসুমের মরদেহ উদ্ধার করা হয়। প্রসঙ্গত, শুক্রবার বিকেলে মাদারগঞ্জের ঝিনাই নদীতে পাঁচ শিশু নৌকা নিয়ে ঘুরতে বের হলে একপর্যায়ে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে হাসান ও পলি আপন ভাই-বোন। এ ঘটনায় নিখোঁজ থাকা দুই শিশুর মধ্যে আজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Read More

নিজস্ব প্রতিবেদক আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ড. ইউনূস এসব নির্দেশনা দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। এসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায়…

Read More

নিজস্ব প্রতিবেদক ১৯৭১ সালকে ভুলে যাওয়ার কোনো অবকাশ নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশ, এই ভূখণ্ড সেদিন একটা স্বাধীন দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। ১৯৭১ হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্রের কথা। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটা শক্তি বাংলাদেশের যারা ১৯৭১ সালে বিরোধিতা করেছিল, তারা ১৯৭১ কে এখন নিচে…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে ‘জুলাইযোদ্ধা সংসদ’র আহ্বায়ক ও উত্তরা সরকারি কলেজের প্রাক্তন ছাত্র আরমান আহমেদ শাফিনের (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে আদম আলী মার্কেটের পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। https://2b859f632d673bb5a3d9dd158330d062.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা এলাকার সাবেক সমন্বয়ক নুর মোহাম্মদ বলেন, “ছবি দেখে মনে হচ্ছে কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। এত অল্প জায়গায় আত্মহত্যা করা প্রায় অসম্ভব।” তিনি আরও বলেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানী ঢাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে রাতেও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আরও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি │ ঢাকা রিপোর্ট ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এসব সার ও বীজ উদ্ধার করা হয়। সদর উপজেলার অতিরিক্তি কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেন। তিনি জানান, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান বলেন, “এই সারগুলো বিতরণ করতে…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার লন্ডনে পৌঁছে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না।’ তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামায়াত এ লড়াইয়ে সবসময় জনগণের পাশে থাকবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান তিনি। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলী প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী যে-ই হোক না কেন—সে সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ—অপরাধ…

Read More

নিজস্ব প্রতিবেদক | ফরিদপুর নির্বাচন কমিশনের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “অনেক জল ঘোলা করেছেন। একবার দেব না বলে ফেলেছেন—এই ইগোর জায়গা থেকে বেরিয়ে আসুন। কমিশন শাপলা কলি দিতে চেয়েছেন, তা দ্রুতই শাপলা হয়ে ফুটবে।” শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলরুমে এনসিপির ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। সারোয়ার তুষার বলেন, শাপলা কলি দেওয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে এনসিপি বাচ্চাদের দল। কিন্তু এই বাচ্চারাই ১৭ বছর ধরে রাজনীতি ও গণমাধ্যমের স্বাধীনতার অভাবে সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ফরিদপুরে শাপলা হবে নৌকার বিকল্প। নৌকা ডুবে যাবে, শাপলা পানিতে ফুটে উঠবে। তিনি…

Read More

নিজস্ব প্রতিবেদক | কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩০ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং ৩৩ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার ও সনদ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় সর্বশেষ তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 🧾 সিন্ডিকেটের সিদ্ধান্ত সিন্ডিকেট সদস্যরা জানিয়েছেন, জুলাই-আগস্ট বিপ্লববিরোধী ভূমিকার কারণে ১৯ জন শিক্ষক ও ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গঠিত শাস্তি নির্ধারণ কমিটি।একইসঙ্গে ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা পড়াশোনা শেষ করেছেন,…

Read More

স্টাফ রিপোর্টার | ঢাকা রিপোর্ট অক্টোবর ছিল ডেঙ্গু সংক্রমণের এক ভয়াবহ মাস। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ২২ হাজার মানুষ, আর প্রাণ হারিয়েছেন ৮০ জন। বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এ বছর নভেম্বর ও ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকতে পারে। রাজধানীর মহাখালীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালের তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪৯ জন রোগী, যার মধ্যে ১২৮ জনই ডেঙ্গু আক্রান্ত — যা এ বছরের এক দিনে সর্বোচ্চ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭৯ জন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি রোগীদের প্রায় ৮০ শতাংশই নারায়ণগঞ্জ থেকে আসা। এছাড়াও রাজধানীর…

Read More