Author: Ashraful Sarkar

আন্তর্জাতিক ডেস্ক │ ঢাকা রিপোর্ট সুদানে আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সহিংস আক্রমণের ফলে উত্তর কোর্ডোফান রাজ্য ও পার্শ্ববর্তী উত্তর দারফুরের এল-ফাশেরে পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। সুদানিজ মেডিকেল সংস্থা সুদান ডক্টরস নেটওয়ার্ক (এসডিএন)-এর তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ৪,৫০০ এরও বেশি মানুষ উত্তর কোর্ডোফান রাজ্য ছেড়ে পালিয়েছে। সংস্থাটির মাঠ পর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২,০০০ জন বারা এলাকা থেকে পালিয়ে রাজ্যের রাজধানী এল-ওবেইদে পৌঁছেছে, যা প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তবে বাকি বাস্তুচ্যুতরা তীব্র খাদ্য, পানি ও আশ্রয়ের সংকটে পড়েছেন বলে জানায় সংস্থাটি। তারা আরও জানিয়েছে, উত্তর কোর্ডোফানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। বারা শহরটি দীর্ঘদিন ধরে আরএসএফ ও…

Read More

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত—সব দলই ক্ষমতাকেন্দ্রিক। ক্ষমতা যার হাতে থাকে, তাকেই মানুষ তোয়াজ ও তদবির করে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এসব মন্তব্য করেন। রনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকতে যাদের কথায় বাঘে-মহিষে এক ঘাটে পানি খেত, ক্ষমতা চলে যাওয়ার পরে তাদের অনেকেই দলের বাইরে সালমান রুশদিতে পরিণত হয়েছেন।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেসব লোক ক্ষমতাধর ছিলেন—তারা অপরাধী ছিলেন না, অন্যায়েও জড়িত ছিলেন না। কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকার কারণে দলের ভেতরে ঈর্ষাপরায়ণ একটি গোষ্ঠী তৈরি হয়েছে। তারা পেছনে সমালোচনা করত।” রনি যোগ করেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক:দেশের বর্তমান জটিল পরিস্থিতি ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির প্রতি ব্যক্তিগত মুগ্ধতা প্রকাশ করেন। সাকিকে পাশে নিয়ে মির্জা ফখরুল বলেন,“জোনায়েদ সাকির সঙ্গে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই। তার দৃঢ়তা দেখে বুঝেছিলাম, সে সত্যিই পরিবর্তন চায়।” এরপর তিনি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন,“দেশের মানুষ পরাজয় বরণ করে না। সরকার ও কমিশন যে সংকট তৈরি করেছে, তা…

Read More

নিজস্ব প্রতিবেদক:ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে রয়েছেন আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। তার বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা চলমান। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাকিবকে নিয়ে মন্তব্য করে বলেন, “তার মতো অপরাধী ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না।” এর মধ্যে গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক:রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও তা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, “গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে, এটাকে পেছানোর মতো কোনো শক্তি নেই। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এর আগেও অন্তর্বর্তী সরকার বড় বড় কাজ সম্পন্ন করেছে। পুরোদমে নির্বাচনের প্রস্তুতি চলছে। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও মন্তব্য করেন প্রধান…

Read More

আন্তর্জাতিক ডেস্ক:অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে ভয়াবহ ব্যাংকিং সংকট। নগদ অর্থের ঘাটতিতে ব্যাংকগুলো কার্যত ‘ক্যাশলেস’ হয়ে পড়েছে, ফলে দীর্ঘদিন ধরেই গ্রাহকরা কোনো অর্থ তুলতে পারছেন না। এতে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাসহ মৌলিক চাহিদা মেটাতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, চলমান যুদ্ধ ও অবরোধের কারণে গাজার ব্যাংকগুলোতে নতুন করে কোনো নগদ অর্থ প্রবেশ করছে না। এতে এটিএম বুথ বন্ধ হয়ে আছে এবং ব্যাংকের কাউন্টারগুলোও অকার্যকর হয়ে পড়েছে। অনেকেই ঘন্টার পর ঘন্টা ব্যাংকের সামনে অপেক্ষা করেও হতাশ হয়ে ফিরছেন। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, নগদ সরবরাহ স্বাভাবিক না হলে লেনদেন চালু করা সম্ভব নয়। অন্যদিকে সাধারণ নাগরিকরা বলছেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, “সরকার চাইলে জানুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। কিন্তু নিজেদের ফায়দা হাসিলের জন্য কেউ কেউ বলছে, নির্বাচনের আগে গণভোট হতে হবে।” জেএসডির সঙ্গে গণঅধিকার পরিষদের আদর্শগত মিল রয়েছে উল্লেখ করে নুর বলেন, “তৎকালীন সময়ে শেখ মুজিবুর…

Read More

কুষ্টিয়া প্রতিনিধি | ৩১ অক্টোবর ২০২৫ কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা নির্বাচনী সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের মাজিলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে মুফতি আমির হামজা বলেন, “এই ইউনিয়নে ১৪টি গ্রাম রয়েছে। আমরা হয়তো বাড়ি বাড়ি যেতে পারিনি, তবে গুরুত্বপূর্ণ সব জায়গায় গেছি। নারী-পুরুষ, এমনকি ছোট বাচ্চারাও রাস্তায় দাঁড়িয়ে আমাদের অভ্যর্থনা জানিয়েছে। অনেকে এসে বলেছেন, তারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে। বিরোধীরাও মাঠে আসুক— আমরা প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগিতা চাই।” তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না— কেন্দ্র থেকে এমন নির্দেশনা এসেছে। গত ২৮…

Read More

ঢাকা | রাজনৈতিক ডেস্ক:বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ২৭০ কার্যদিবস আলোচনা শেষে যে বিষয়গুলোতে দলগুলোর মতভেদ বা ‘ডিসেন্টিং পয়েন্ট’ রয়েছে, সেগুলো স্পষ্ট না করেই একটি আদেশ জারির উদ্যোগ নেওয়া হচ্ছে। ভোটে যে প্রশ্ন থাকবে, সেখানে ভিন্নমতের জায়গাগুলো সম্পূর্ণ উপেক্ষা করে সনদ ঘোষণা করা জাতির সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “এই প্রতারণাকে আমরা ‘না’ বলছি। বিএনপি শুরু থেকেই বলে আসছে— আমাদের যেদিন নির্বাচন হবে, সেদিনই গণভোটও হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সে বিষয়ে ন্যূনতম কর্ণপাত না করেই গণভোটের ঘোষণা আসছে।” বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির এই নেত্রী। জাতীয় নির্বাচনের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক | ঢাকা রিপোর্ট গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির পর থেকে সেখানে মানবিক ত্রাণ সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, গত কয়েক সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২৪ হাজার টনেরও বেশি ত্রাণসামগ্রী গাজায় প্রবেশ করেছে। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, এই সময়ে খাদ্য, ওষুধ ও জ্বালানিসহ নানা ধরনের ত্রাণ পাঠানো হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, মাত্র ২০ দিনের মধ্যে প্রায় ২০ হাজার টন খাদ্যসামগ্রী গাজায় পৌঁছেছে, যা গত মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি। ত্রাণ প্রবেশের প্রধান কয়েকটি ক্রসিং পয়েন্ট এখন আংশিকভাবে সচল রয়েছে। যুদ্ধবিরতির ফলে সীমান্তপথে কনভয় চলাচল বাড়লেও এখনও কিছু গুরুত্বপূর্ণ পথ সম্পূর্ণভাবে খোলা হয়নি। উত্তর গাজা…

Read More