Author: Ashraful Sarkar

প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবাই মনোনয়ন পাবেন না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। রোববার (২ নভেম্বর) রাজধানীর বনানীতে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। এ নিয়ে বিএনপি সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে। তিনি জানান, ৩০০ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রস্তুতি চলছে। যোগ্য একাধিক প্রার্থী থাকলেও সবাইকে মনোনয়ন দেয়া সম্ভব নয়। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন,…

Read More

বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আপাতত কোনো জোটে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি-জামায়াতের বর্তমান অবস্থান থেকে সরে না এলে এনসিপি তাদের সঙ্গে কোনো জোটে যাবে না। রোববার (২ নভেম্বর) দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে প্রতীক বরাদ্দের নতুন আবেদন জমা দেয়। এবারের আবেদনে দলটি শাপলা, সাদা শাপলা ও শাপলা কলিকে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ এবং জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গে এনসিপি যুক্ত হতে চায় না। এই দুই দল নিজেদের অবস্থান থেকে…

Read More

নতুন করে নির্বাচনী প্রতীকের জন্য আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার দলটি শাপলা, সাদা শাপলা ও শাপলা কলির মধ্যে যেকোনো একটিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুরে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে এ আবেদন জমা দেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা নতুন করে প্রতীক বরাদ্দের আবেদন করেছি। বিএনপি ও জামায়াত যেন নির্বাচনের সময় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে না যায়, সে বিষয়ে তাদের সতর্ক করছি।”…

Read More

আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিক ভারত। অন্যদিকে, আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ৩৪ বার। এর মধ্যে ২০টি ম্যাচ জিতেছে ভারত, আর ১৩টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সাম্প্রতিক পাঁচ ম্যাচে চারবার জয় পেয়েছে ভারতীয় নারীরা, যদিও চলতি আসরে প্রোটিয়াদের কাছে ৩ উইকেটে হেরেছিল তারা। পারফরম্যান্সের বিচারে এ আসরে কিছুটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ…

Read More

দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, চলতি মাসের মধ্যেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে তার দল। রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, “একটি দল গণভোটকে ইস্যু করছে, আরেকটি দল সংস্কার প্রক্রিয়া ভেস্তে দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করছে।” জামায়াতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত এখন গণভোটকে প্রধান ইস্যু করছে। কিন্তু এর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের। যদি নোট অব ডিসেন্ট থাকে, তাহলে গণভোট বা ঐক্যমতের কোনো…

Read More

রাবি রসায়ন বিভাগের শিক্ষার্থীরা তাদের প্রক্টর মো. মাহবুবুর রহমান স্যারের কটুক্তিকর বক্তব্য ও হেনস্তার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে। এ অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তিন দফা দাবি পেশ করেছে। শিক্ষার্থীরা দাবি করেছে:১. সংশ্লিষ্ট প্রক্টরের কর্মকাণ্ডের তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ।২. শিক্ষার্থীদের মান সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ।৩. ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি ও সচেতনতা বৃদ্ধি। এক শিক্ষার্থী বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ এবং শিক্ষামূলক পরিবেশ হিসেবে দেখতে চাই। প্রক্টরের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” উপাচার্য জানান, শিক্ষার্থীদের বক্তব্য গুরুত্বসহকারে নেওয়া হচ্ছে এবং বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Read More

ঢাকা — বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে তার দল বর্তমানে নীরব প্রতিবাদ করছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, “আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কি না সন্দেহ, যার ফলে দেশে নির্বাচন অনিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।” রবিবার (২ নভেম্বর) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় জানান, বিএনপি গত প্রায় ১৬ বছর ধরে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ…

Read More

রাজনৈতিক ডেস্ক │ ঢাকা রিপোর্ট:বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদী ইসলামের অনুসারী নই। রাসূল (সা.) ও সাহাবায়ে কেরাম যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, আমরা সেই ইসলামের অনুসারী।” শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ঈদগাহ ময়দানে কাসেমি পরিষদের উদ্যোগে আয়োজিত আজমতে সাহাবা মহা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশে শতকরা ৯০ থেকে ৯২ ভাগ মানুষ মুসলমান। কিন্তু দেখা যাচ্ছে, নির্বাচনের আগে ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে। ইদানিং এ প্রবণতা আরও বেড়েছে। একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করতে ও ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়।”…

Read More

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, পুরুষরা কাজের উদ্দেশ্যে বাইরে থাকলে জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের ভুয়া টিকিট বিক্রি করছে। ভয়ভীতি দেখিয়ে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “অতি দ্রুত জামায়াতে ইসলামীর এসব অপকর্ম বন্ধ করতে হবে।” শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবিব আরও বলেন, “জামায়াতে ইসলামী প্রথমে সংস্কার চাইল, পরে বিচার চাইল, এরপর নির্বাচন বানচালের চেষ্টা করল। সব ব্যর্থ হয়ে এখন তারা গণভোট নিয়ে উতলা হয়েছে। জামায়াতের এই চক্রান্তে পড়ে অন্তর্বর্তী সরকারও…

Read More

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে কিছু কুচক্রী মহল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে তার নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ও কাল্পনিক ভিডিও প্রচার করছে। শনিবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রিজভী। বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, কিছু মহল পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য ভিডিও প্রকাশ করছে। এসব ভিডিওতে দাবি করা হচ্ছে, বিএনপি মহাসচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। রিজভী বলেন, “এ ধরনের ভিডিও শুধু…

Read More