Author: Ashraful Sarkar

নিজস্ব প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬। এ ছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৪ আসনে মায়ের ডাকের সানজিদা তুলি নির্বাচন করবেন বলে জানানো হয়। ঘোষিত তালিকায় চট্টগ্রাম…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়ার জন্য বগুড়া-৬ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬। ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়াএছাড়া, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক জুলাই সনদে মতভেদ (নোট অব ডিসেন্ট), গণভোটের বিষয়বস্তু, বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট কবে হবে তা ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণভোটের সময় ও বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক সংবাদ ব্রিফিংয়ে জানান, উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি…

Read More

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল থেকে পড়ে ফজিলাতুন্নেছা (২৮) নামে এক নারী আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পটিয়ার মনসা বাদামতলের নয়াহাট শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলাতুন্নেছা মাগুরা জেলার মহেশপুর থানার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আলিমুজ্জামান সুজন। জানা গেছে, স্বামীর মোটরসাইকেলে করে ফজিলাতুন্নেছা ও তাদের শিশুসন্তানসহ কক্সবাজার যাচ্ছিলেন। পটিয়ার নয়াহাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ ব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা তিনজনই পড়ে যায়। ঘটনাস্থলেই ফজিলাতুন্নেছার মৃত্যু হয়। পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। লাশ হাসপাতালে রাখা হয়েছে।

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক গণভোট কবে অনুষ্ঠিত হবে? গণভোটে বিষয়বস্তু কি হবে? জুলাই সনদের বর্ণিত ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে? তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছে সরকারের উপদেষ্টা পরিষদ। এ ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সহজ হবে। সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘করবী হলে’ আয়োজিত সংবাদ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক রাশিয়া ও চীনও গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশ দুটি তা প্রকাশ্যে স্বীকার করছে না। সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট পারমাণবিক অস্ত্র আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া যাবে বলেও দাবি করেছেন তিনি। সোমবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ট্রাম্পের দাবি, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও তা করছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলছে না। রোববার সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “রাশিয়া পরীক্ষা চালাচ্ছে,…

Read More

জুলাই সনদে বিএনপি যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, তাতে দলটির মধ্যে স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। রোববার (২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, “বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, সেগুলো দেখে মনে হয় তাদের মধ্যে আবার স্বৈরাচার হওয়ার একটা খায়েশ আছে। ভেতরে ভেতরে যেন সেই চিন্তা কাজ করছে। আমরা যে স্বৈরাচার হওয়ার রাস্তা বন্ধ করতে চাচ্ছিলাম, তারা সেটা করতে দিচ্ছে না।” তিনি আরও বলেন, “বিএনপি আজ কী নিয়ে লড়াই…

Read More

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়লো ভারতীয় মেয়েরা আগেও দু’দুবার বিশ্বকাপের ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হয়নি ভারতের। তবে এবারের ফাইনালে আর ব্যর্থতা নয়—রোববার (২ নভেম্বর) নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতীয় নারী ক্রিকেট দল। ২০০৫ সালে অস্ট্রেলিয়া ও ২০১৭ সালে ইংল্যান্ডের কাছে ফাইনালে হেরেছিল ভারত। কিন্তু ২০২৫ সালের এই আসরে স্বপ্নপূরণ করলো হারমানপ্রীত কৌরদের দল। ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালে ছিল না ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া—দুই দল যারা এতদিন ধরে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের অপরিহার্য অংশ ছিল। ফলে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব, এবং সেই গৌরব এবার পেল ভারত।…

Read More

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জামায়াত সমর্থিত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন এক ছাত্রশিবির নেতা। শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে ‘মিনহাজুল হক উসমানি’ নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। রোববার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রকাশ্যে আসে। পদত্যাগকারী নেতা মিনহাজুল হক উসমানি নান্দাইল উপজেলা পশ্চিম ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে উপজেলা কমিটির বায়তুলমাল (দপ্তর ও অর্থ) সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগের বিস্তারিত ঢাকা পোস্টকে মিনহাজুল জানান, তার বাবা সাইফুল ইসলাম ভূইয়া ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য এবং পেশায়…

Read More

সুদানে প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ভয়াবহতা ক্রমেই সামনে আসছে। দেশটির দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে আরএসএফ যে নৃশংসতা চালিয়েছে, তার করুণ চিত্র এখন প্রকাশ পাচ্ছে বেঁচে ফেরা মানুষের বর্ণনায়। স্থানীয় সূত্র জানায়, আরএসএফের ফাইটাররা মা-বাবার কাছ থেকে সন্তানদের ছিনিয়ে নিয়ে হত্যা করেছে। অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যাদের অবস্থান এখনো অজানা। নিখোঁজদের পরিবার জানে না তাদের প্রিয়জনরা বেঁচে আছে নাকি নিহত হয়েছে। জাহরা নামের এক মা গত পরশুদিন এল-ফাশার থেকে পালিয়ে নিকটবর্তী তাওইলা শহরে আশ্রয় নিয়েছেন। তিনি জানান, আরএসএফ তার দুই ছেলেকে ধরে নিয়ে গেছে। চোখে জল নিয়ে তিনি বলেন,“আমি জানি না আমার ছেলে মোহাম্মদ বেঁচে আছে নাকি মারা…

Read More