নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) নগরীর চকবাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।
শামসুল আলম আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আপনারা ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের দায়িত্ব আমার। তিনি বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে দেশবাসীকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
শামসুল আলম বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীদিনে এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে থাকবে না কোনো ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব-সন্ত্রাস, অশিক্ষা-কুসংস্কার, অন্যায়অবিচার অনিয়ম-দুর্নীতি। থাকবে কেবল সুখ-শান্তি, ন্যায়ভিত্তিক সমৃদ্ধ মানবিক সমাজ যার প্রতিশ্রুতি বিএনপি রাষ্ট্র গঠনের ৩১ দফায় দিয়েছে।
চকবাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. মনজুর আলমের সভাপতিত্বে সঞ্চালনা করেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও চকবাজার থানা বিএনপির তরুণ নেতা নুরুল আলম শিপু। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আবু আহমেদ, যুগ্ম আহবায়ক কামাল, কাপাসগোলা ইউনিট বিএনপির সভাপতি নুরুল হাসান টিপু, সাধারণ সম্পাদক হিরু, যুবদল নেতা রিয়াজ উদ্দিন সাত্তার মামুন, জসিম, এস্কান্দর, চকবাজার থানা যুবদল নেতা বাপ্পি দে, ওমর ফারুক, কামাল হোসেন, ইলিয়াস জিকু, মহানগর যুবদল নেতা রায়হান থানা বিএনপি নেতা, ইয়াকুব, আলী, থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান লিটন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু, সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হায়দার রানা, জাকের, জয়নাল, হাবিব, অন্যান্য নেতৃবৃন্দ।
