রাজনৈতিক ব্যবস্থাসহ রাষ্ট্রের বহু ক্ষেত্রে আমূল সংস্কার এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের অগ্রগতির টার্নিং পয়েন্ট হলো ৭ নভেম্বর। এই দিনেই দেশের মানুষ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে নতুন দিগন্তের সূচনা করেছিল।”

তিনি অভিযোগ করেন, গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য নানামুখী চক্রান্ত চলছে।
তার ভাষায়, “নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার মধ্য দিয়েই এ দিবসের যথাযথ মূল্যায়ন সম্ভব।”

এসময়, বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্রকে সংহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Share.