নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশন করছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। গত মঙ্গলবার বিকেল থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে এই অনশন শুরু করেন তিনি।
নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন মো. তারেক রহমান।
এদিকে তার এই অনশনে সংহতি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে ইসি ভবনের সামনে গিয়ে অনশনরত তারেকের পাশে দাঁড়ান তিনি এবং তার দাবির প্রতি সমর্থন জানান।
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান। তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি নেতাদের এই সংহতি আমাদের আন্দোলনে নতুন উদ্দীপনা জোগাবে।”
