সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত—সব দলই ক্ষমতাকেন্দ্রিক। ক্ষমতা যার হাতে থাকে, তাকেই মানুষ তোয়াজ ও তদবির করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এসব মন্তব্য করেন।

রনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকতে যাদের কথায় বাঘে-মহিষে এক ঘাটে পানি খেত, ক্ষমতা চলে যাওয়ার পরে তাদের অনেকেই দলের বাইরে সালমান রুশদিতে পরিণত হয়েছেন।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেসব লোক ক্ষমতাধর ছিলেন—তারা অপরাধী ছিলেন না, অন্যায়েও জড়িত ছিলেন না। কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকার কারণে দলের ভেতরে ঈর্ষাপরায়ণ একটি গোষ্ঠী তৈরি হয়েছে। তারা পেছনে সমালোচনা করত।”

রনি যোগ করেন, “সাধারণ মানুষ ওবায়দুল কাদের বা আওয়ামী লীগকে যতটা অপছন্দ করত, তার কোটি গুণ বেশি অপছন্দ করত সুভাষ সিং রায় ও মোহাম্মদ এ আরাফাতকে। এটাই হলো বাস্তবতা।”

Share.