ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরে কেলাপা গাদিং এলাকায় নৌবাহিনীর একটি স্কুল ভবনের মসজিদে আজ শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কেলাপা গাদিং নগরের পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও তদন্তাধীন। প্রত্যক্ষদর্শীরা বলেন, খুতবা শুরু হওয়ার পরপরই দুটি বিকট শব্দ শোনা যায় এবং মসজিদের প্রধান হলের পেছন দিক থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়।

আহতদের মধ্যে বেশিরভাগই ওই নৌবাহিনী স্কুলের শিক্ষার্থী। সবাইকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়; এদের মধ্যে ২০ জন এখনো চিকিৎসাধীন এবং তিনজনের অবস্থা গুরুতর।

ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। তারা মসজিদের কাছে খেলনা রাইফেল ও একটি খেলনা বন্দুক উদ্ধার করেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সুহেরি।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Share.