রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাত থেকে খণ্ডবিখণ্ড একটি লাশ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে রাখা নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম জানান, দুটি ড্রামের মধ্যে একটিতে লাশ, আরেকটিতে চাল পাওয়া গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কে বা কারা এটি ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Share.