রাজশাহী নগরীর ডাবতলা থেকে টিসি হাট এলাকার মাঝামাঝি জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও মশাল জ্বালিয়ে সড়কে মিছিলের চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

এসময় সেখানে দু’টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য ও কয়েকটি মশাল পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরক দ্রব্য দুটি উদ্ধার করে এবং পরিত্যক্ত কার্যালয়ে অভিযান চালায়। অভিযানের সময় ভেতরে অবস্থানরত এক যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক যুবকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। ঘটনার পর শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক মো. সুমন সরদার নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এ তাৎক্ষণিক মিছিল আয়োজন করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Share.