রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে সোমবার (১০ নভেম্বর) সকালে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় তারিক সাঈদ মামুন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কলেজের সামনের ফাঁকা জায়গায় গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়া তারিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই হাফিজ জানান, তারিক সাঈদ মামুন সাধারণ মানুষ ছিলেন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। হত্যার কারণ বা হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share.