ফেনী প্রতিনিধি:
ফেনীর সহদেবপুরে দুর্বৃত্তরা রেললাইনের একটি অংশ খুলে তা পাশের বিদ্যুতিক ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে দেয়। সময়মতো বিষয়টি টের পাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী অসংখ্য যাত্রীবাহী ট্রেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে সহদেবপুর এলাকার আপ লাইনের আউটার সিগন্যালের পাশে।

স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রেললাইনের একটি অংশ খুলে পাশের বিদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকালে ট্রেন চালকরা লাইনে অসংগতি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে স্টেশন কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামত কাজ শুরু করে। রেলের ৮ জন কর্মী টানা এক ঘণ্টার প্রচেষ্টায় পুনরায় রেললাইন সচল করেন।

রেলওয়ে সূত্র জানায়, সামান্য সময়ের ব্যবধানেই একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। সময়মতো ব্যবস্থা না নিলে শতাধিক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ভয়াবহ প্রাণহানি ঘটতে পারত।

এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Share.