জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য বরাদ্দকৃত প্রতীক ‘শাপলা কলি’র স্কেচ নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে দলটির প্রতীক হিসেবে ইসির নির্ধারিত এই স্কেচই ব্যবহার করা হবে।

বুধবার (২৬ নভেম্বর) ইসির ওয়েবসাইটে এনসিপির নামের পাশে শাপলা কলি প্রতীকের স্কেচ যুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে এনসিপিকে নিবন্ধন দেয় এবং দলটিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ করা হয়। একই সিদ্ধান্তে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে ‘কাঁচি’ প্রতীক দেওয়া হলেও দলটির নামের পাশে স্কেচ এখনো ওয়েবসাইটে যুক্ত করেনি ইসি।

এনসিপির প্রতীক যুক্ত হওয়ার মধ্য দিয়ে দলটির নির্বাচনী প্রস্তুতিতে নতুন অগ্রগতি দেখা গেল।

Share.