নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি প্রভাবের কারণে এই বৃষ্টি হতে পারে, যা শহরের গরম কিছুটা প্রশমিত করতে সহায়তা করবে।
