রাজধানী ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তার সরকারি ঘোষণাকে ‘রাষ্ট্রীয় উপহাস’ বলে মন্তব্য করেছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন,
“মেট্রোরেলের ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাড খুলে মর্মান্তিক মৃত্যুর শিকার আবুল কালাম আজাদের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তার সরকারি ঘোষণা কত বড় রাষ্ট্রীয় মকারি (উপহাস), সেটা একটু আপনাদের জানা প্রয়োজন।”
তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রী জুন ২০২৫-এর যুক্তরাজ্য সফরের হোটেল খরচের সঙ্গে এই সহায়তার পরিমাণ তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট হয়।
তার তথ্য অনুযায়ী,
- প্রধান উপদেষ্টার লন্ডনে এক রাতের রুমভাড়া ছিল ৯ লাখ ৬৭ হাজার টাকা,
৪ রাতের জন্য মোট ৩৮ লাখ ৬৮ হাজার টাকা প্রদান করা হয়েছে। - নিরাপত্তা উপদেষ্টার রুমভাড়া বাবদ প্রতিরাতে খরচ হয়েছে ৮ লাখ টাকা,
৪ রাতের মোট খরচ ৩২ লাখ টাকা। - সিনিয়র পদমর্যাদার অন্যান্য সফরসঙ্গীদের স্যুটের ভাড়া ছিল যথাক্রমে
৩ লাখ ৮১ হাজার, ৩ লাখ ৫২ হাজার, এবং ১ লাখ ৭৬ হাজার টাকা করে প্রতিরাতে,
যা ৪ রাতে দাঁড়ায় যথাক্রমে ১৫ লাখ ২৪ হাজার, ১৪ লাখ ৮ হাজার, এবং ৭ লাখ ৪ হাজার টাকা।
পোস্টের শেষে সাংবাদিক সামি লেখেন, “শুভরাত্রি।”
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় সরকার নিহতের পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা ও একজন সদস্যকে মেট্রোরেলে চাকরির আশ্বাস দিয়েছে।
