Author: Ashraful Sarkar

ঢাকা রিপোর্ট ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য কিংবা যেকোনো ধরনের ম্যানিপুলেশন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) আশ্বস্ত করেছে প্ল্যাটফর্মটির প্রতিনিধি দল। বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে টিকটকের প্রতিনিধিদের বৈঠক শেষে এ কথা জানান সংস্থার সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম। বাড়তি নজরদারি গ্রহণ করেছে টিকটক নির্বাচনকে ঘিরে প্ল্যাটফর্মে যেকোনো ধরনের অপব্যবহার রোধে টিকটকের বহুজাতিক বিশেষজ্ঞ দল ইতোমধ্যেই বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান ফেরদৌস মুত্তাকিম। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা– যে…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালিয়ে যাওয়া আসামি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা লকারে ৮৩৩ ভরি স্বর্ণালংকার খুঁজে পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অগ্রণী ব্যাংকের লকার খোলা হয়। লকারে ৮৩২.৫১ ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মূল্যবান সম্পদের সন্ধান পায় সিআইসি। শেখ হাসিনার নামে রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি লকার জব্দ করা হয়। একই দিন পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরো একটি লকার খোলে সিআইসি। তবে এ লকারে কিছু পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে এনবিআর। জানা গেছে, হাসিনার নামে থাকা ৭০১ নম্বর লকারটি খোলা হলে এতে চার হাজার…

Read More

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ভবনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং মাত্র ১৮ মিনিটের প্রচেষ্টায় সকাল ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Read More

নিজস্ব প্রতিবেদক সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (বুধবার) পিলখানায় বিজিবির ৫ ব্যাটালিয়ন মাঠে আয়োজিত নির্বাচন কেন্দ্রিক মক এক্সারসাইজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, আজ এখানে খুব সুন্দর একটি মহড়া দেখলাম। এটি পুরোপুরি আমাদের নির্বাচনী সংস্কৃতি বিবেচনায় করা হয়েছে। সাধারণত নির্বাচনে যেসব ধরনের ঘটনা ঘটে বা যে ভাবে নির্বাচন পরিচালিত হয়, সব কনসিভেবল ডাইমেনশন মাথায় রেখে বিজিবি প্রশিক্ষণ দিয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত। তিনি আরও বলেন, নির্বাচনী ডিউটি নিয়মিত আসে না। ৪ থেকে ৫ বছর…

Read More

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল খুব সূক্ষ্ম কৌশলে নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। তারা নারীদের হাতে-পায়ে শিকল দিতে চায় এবং ঘরে বন্দি করার চেষ্টা করছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শেরপুর পৌর শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজের পক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নিপুন রায় বলেন, একটি প্রতিষ্ঠান যদি নারীর পাঁচ ঘণ্টার কাজের জন্য আট ঘণ্টার বেতন দিতে বাধ্য হয়, তবে তারা নারীদের চাকরি দেবে না—এমন ভুল ধারণা তৈরি…

Read More

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দেশে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, খুব শিগগিরই বিএনপি–জামায়াতের বাইরে একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে দেশবাসী। এই নতুন জোট জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলেও জানান তিনি। নাসিরুদ্দীন পাটোয়ারীর দাবি, ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজবিরোধী এই জোট ৩০০ আসনেই প্রার্থী দেবে। তিনি আরও বলেন, যারা সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি–সন্ত্রাস–চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবে—তারাই এই জোটের অংশ হবে। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয়…

Read More

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে রাতভর লড়াই শেষে ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়েছে বিপর্যয়ের দৃশ্য। সারারাত আগুনের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলো সকালে ফিরে দেখেছেন—তাদের ঘরবাড়ি, সঞ্চয়, আসবাবপত্র—সবকিছুই ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে এবং মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। টানা চেষ্টা চালিয়ে রাত ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। রাতের অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষজন। শিশু, বৃদ্ধ, নারী—সবাই এখন আশ্রয়হীন। অনেকে ধ্বংসস্তূপ ঘেঁটে…

Read More

চট্টগ্রাম নগরীর কালুরঘাটে একটি তৈরি পোশাক কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কালুরঘাট বিসিক শিল্প এলাকার প্যানমার্ক নামে পোশাক কারখানার গুদামে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণ শুরু করে। আধাঘণ্টার প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা প্রচেষ্টায়…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক সাবেক এনসিপি নেতা নীলা ইসরাফিল বলেন, একজন প্রশ্নকর্তা হান্নান মাসউদের ২৪-এর পরে তার সম্পদের উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘ইজ মাই সিকিউরিটি কনসার্ন, হোয়ার আই গো। হাউ আই গো, আই অ্যাম গো’। নীলা ইসরাফিল বলেন, ‘হান্নান মাসউদ নাকি একজন শিক্ষক। তিনি প্রতি মাসে নাকি ৭০-৮০ হাজার টাকা শিক্ষকতা করে ইনকাম করেন। তিনি এভাবেই ওই প্রশ্নকর্তাকে ইংরেজিতে উত্তর দেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) নীলা ইসরাফিল তার নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। হান্নান মাসউদকে উদ্দেশ করে নীলা ইসরাফিল বলেন, একজন প্রশ্নকর্তা যখন প্রশ্ন করেছেন তখন তিনি সতর্কতার সঙ্গেই করেছেন। কিন্তু হান্নান আপনি যে বললেন আপনি উত্তর…

Read More

জাতীয় সংসদ নির্বাচনের মতো করেই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার। তবে গণভোটের ব্যালট পেপার হবে রঙিন কাগজে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে গণভোট অধ্যাদেশ চূড়ান্তভাবে পাস হওয়া উপলক্ষে যৌথ ব্রিফিংয়ে এ তথ্য দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ইসি সচিব আখতার আহমেদ। ড. আসিফ নজরুল জানান, ভোটগ্রহণ, ভোটার চলাচল ও গণনা সংসদ নির্বাচনের নিয়মেই হবে। একই ভোটকেন্দ্র ও একই ভোটার তালিকা ব্যবহার করা হবে। তবে গণভোটের ব্যালট আলাদা রঙের হবে। তিনি বলেন, গণভোটের প্রশ্ন একটি থাকবে—‘হ্যাঁ’ ও ‘না’ অপশনসহ। এর নিচে জুলাই সনদের গণভোটের চারটি বিষয় উল্লেখ থাকবে।তিনি আরও জানান, জুলাই সনদ স্বাক্ষরকারী দলগুলো ৩০টি প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে। গণভোটকে…

Read More