Author: Ashraful Sarkar

ঢাকা রিপোর্ট ডেস্ক দুই দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৪১৫ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা বেচাকেনা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল (মঙ্গলবার) থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে…

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশে শুরু হয়েছে নজিরবিহীন এক শুদ্ধি অভিযান। চাকরিবিধি ভঙ্গ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জন কর্মীকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন-ভাতা ঠিকই পাবেন, কিন্তু কোনো দায়িত্ব বা কর্মস্থলে থাকবে না। এ কারণে ব্যাংকটির ভেতরে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকেই হাজারো কর্মীকে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি সিভি নিয়ে নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগের বেশিরভাগ হয়েছিল চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দাদের মধ্যে থেকে। ফলে…

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য বেসরকারি সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য কোনো প্রতিষ্ঠান নিয়ে দাবি বা আপত্তি থাকলে তা ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর ২০২৫) মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ২৭ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই বাছাইঅন্তে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে নিম্নেবর্ণিত ৭৩টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর ২০২৫) মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলনে অন্তত ৩১ জন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতির জনসভায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। দ্য হিন্দু বলেছে, তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন। কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম বলেছেন, জনসভাস্থলে আহত কয়েক ডজন মানুষকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও কয়েক ডজনকে আনার প্রক্রিয়া…

Read More

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক দাবি ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে এবং যাচাইবাছাইবিহীন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে নেওয়া।’ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রেস সচিব উল্লেখ করেন, ‘প্রধান উপদেষ্টার বর্তমান প্রতিনিধি দল অতীতের হাসিনা আমলের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট এবং অনেক বেশি মনোযোগী, কর্মঠ ও ফলাফলমুখী।’ তিনি বলেন, ‘টিআইবি দীর্ঘদিন ধরে স্বচ্ছতার পক্ষে কাজ করছে এবং একটি মর্যাদাপূর্ণ নাগরিক সমাজ সংগঠন। তবে যাচাই করা তথ্যের পরিবর্তে গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভুয়া তথ্যের…

Read More

বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না, পিআর ইস্যুতে সালাহউদ্দিনসংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সংসদের নিম্ন কক্ষে বা উচ্চ কক্ষে কেউবা উভয়পক্ষে কেউ আবার চাচ্ছেন প্রচলিত সংসদীয় পদ্ধতিতেই হোক আগামীর ভোট। যে যার মতো নানারকম যুক্তি তুলছেন। বরাবরের মতই পিআরের বিরোধীতা করে এ পদ্ধতিতে নির্বাচন না করার ব্যাপারে আবারও মত দিয়েছে বিএনপি।

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্বে পূজামণ্ডপে নাশকতা বা ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, পূজার প্রস্তুতি পর্বে কিছু জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব খবর পাওয়ামাত্র পুলিশ ব্যবস্থা নিচ্ছে, মামলা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার রাজধানীর বাংলাবাজারে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। আইজিপি বলেন, ‘অনেক জায়গায় শোনা যাচ্ছে, কেউ গিয়ে মূর্তির হাত কিংবা মাথা নষ্ট করছে। আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে তা অ্যাড্রেস করছি। কোথাও বিচ্যুতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজা ঘিরে এখন পর্যন্ত বড় কোনো আশঙ্কা নেই। তবে তুচ্ছ কারণে…

Read More

স্পোর্টস ডেস্ক সংক্ষিপ্ত স্কোর: ২০ ওভারে ১৩৫/৮ (রউফ ৩, ফাহিম ১৪; ফারহান ৪, সাইম ০, ফখর ১৩, হুসেইন ৩, সালমান ১৯, শাহীন ১৯, হারিস ৩১, মোহাম্মদ নওয়াজ ২৫) দুবাইয়ে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে বল হাতে দারুণ প্রদর্শনী করেছে বাংলাদেশ। ৮ উইকেট তুলে তাদের ১৩৫ রানে থামিয়েছে লাল-সবুজরা। ছক্কা মারার পরের বলেই নওয়াজকে ফেরালেন তাসকিন আগের ওভারে হারিসকে ফিরিয়ে পাকিস্তানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন মেহেদী। পরের ওভারে আরেক সেট ব্যাটার নওয়াজকে তালুবন্দি করিয়েছেন তাসকিন। ১৫ বলে ২৫ রান করা নওয়াজ পারভেজের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়েছেন। তাতে ১২০ রানে অষ্টম উইকেট হারায় তারা। নওয়াজ-হারিসের ৩৮ রানের জুটি ভাঙলেন মেহেদী ৭১ রানে ৬…

Read More

আন্তর্জাতিক ডেস্ক বিশ্বের সবচেয়ে বড় কার্বন দূষণকারী দেশ চীন ২০৩৫ সালের মধ্যে অন্তত ৭ থেকে ১০ শতাংশ নির্গমন হ্রাসের চেষ্টা করবে বলে জানিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, আগামী ১০ বছরে গ্রিনহাউস গ্যাস নির্গমন অন্তত ৭ থেকে ১০ শতাংশ কমাবে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন রোধে এটি বেইজিংয়ের প্রথম বড় প্রতিশ্রুতি। সম্মেলনে ভিডিও বার্তায় শি জিনপিং বলেন, “সবুজ এবং নিম্ন-কার্বন রূপান্তর আমাদের সময়ের প্রবণতা।” যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “কিছু দেশ এর বিপক্ষে।” চীনের এ ঘোষণা এলো একদিন পরেই, যখন প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে আখ্যা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চলন্ত সিঁড়ি বন্ধ হওয়া, টেলিপ্রম্পটার বিকল ও অডিও সমস্যাকে ‘ত্রয়ী নাশকতা’র (ট্রিপল স্যাবোটাজ) শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউইয়র্কে এ ঘটনার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তাৎক্ষণিক তদন্ত দাবি করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, তার জাতিসংঘ সফরে তিনটি সন্দেহজনক ঘটনা ঘটে। এগুলো হলো, চলন্ত সিঁড়ি (এসকেলেটর) হঠাৎ থেমে যাওয়া, ভাষণের সময় টেলিপ্রম্পটার বিকল হয়ে পড়া এবং অডিও সমস্যায় ভাষণ শ্রোতাদের কাছে পৌঁছাতে না পারা। ট্রাম্প লিখেছেন, এটি কাকতালীয় নয়, এটি ছিল জাতিসংঘে ত্রিগুণ নাশকতা। দায়ীদের লজ্জিত হওয়া…

Read More