Author: Ashraful Sarkar

ঢাকা রিপোর্ট ডেস্ক মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সাতটি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘গণহত্যা শুরু হওয়ার আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনে উদ্যোগের অভাব রয়েছে। আন্তর্জাতিক অর্থায়নে ভয়াবহ ঘাটতি রয়েছে। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমার থেকে। এর সমাধান সেখানেই আছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রোহিঙ্গাদের ওপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে মিয়ানমার ও আরাকান সেনাবাহিনীর…

Read More

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি বঙ্গোপসাগর মাছ ধরতে যাওয়া কক্সবাজারের টেকনাফের দুটি ট্রলারসহ আরও ১৪ জেলেকে অপহরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের অভিযোগ, এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা জড়িত। মঙ্গলবার সকালে সেন্টমার্টিনের অদূরে দুটি ট্রলারসহ ওই ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ সাজেদ আহমেদ। তিনি বলেন, ‘ঘাট থেকে বেশ কিছু মাঝিমাল্লা ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে বের হয়েছিলেন। এর মধ্যে দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনছি। বারবার এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে ভয়ভীতি সৃষ্টি হয়। তাই এ বিষয়ে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক আফগানিস্তানে সোমবার ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবা বন্ধ ছিল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো প্রতিবেদন করেছে, সম্ভবত দেশব্যাপী ফাইবার-অপটিক পরিষেবা বন্ধ করার কারণে ব্ল্যাকআউটের এ ঘটনা ঘটেছে। একে তালেবানের অনৈতিকতার বিরুদ্ধে অভিযান হিসেবে ধরা হচ্ছে। যদিও তালেবান প্রশাসন এ বিষয়ে তাৎক্ষণিক কোনও ব্যাখ্যা দেয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত কয়েক সপ্তাহে, তালেবান কর্মকর্তারা অনৈতিক কনটেন্ট বা সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি, ভিডিও, লেখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিছু প্রদেশে ফাইবার-অপটিক সংযোগও বন্ধ করেছেন। আন্তর্জাতিক ইন্টারনেট অ্যাক্সেস মনিটরিং সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইন্টারনেট পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হয়েছে। নেটব্লকস তাদের ওয়েবসাইটে বলেছে, আফগানিস্তান বর্তমানে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্য দিয়ে যাচ্ছে,…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইন্দোনেশিয়ার পূর্ব জাভার একটি স্কুল ভবন ধসে অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) আসরের নামাজের সময় ইসলামিক বোর্ডিং স্কুলের একটি ভবন ধসে পড়ে। এতে আগত আরও ১০১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া ৩৮ জনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি জানান, সোমবার সিদোয়ারজোতে (রাজধানী জাকার্তা থেকে প্রায় ৭৮০ কিলোমিটার বা ৪৮০ মাইল পূর্বে) আল খোজিনি বোর্ডিং স্কুলটি ধসে পড়ে। এতে তিনজন নিহত হন। ১০১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আটকা পড়াদের মধ্যে অনেকেই কিশোর ছাত্র। ভবন ধসের…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছে, ২০২৫ সালের শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে। যা আগামী ২০২৬ সালে অর্থবছর শেষে ৫ শতাংশে বৃদ্ধি পাবে। যদিও পোশাক রপ্তানি স্থিতিশীল রয়েছে, তবুও ধীর প্রবৃদ্ধির অনুমান চলমান মূলত রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। অন্যদিকে বারবার বন্যা, শিল্প শ্রমিক বিরোধ এবং ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে দেশীয় চাহিদা হ্রাস পেয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথা জানা গেছে। এডিবি জানায়, প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসায়িক পরিবেশ উন্নত করার ওপর এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর ভবিষ্যতের প্রবৃদ্ধি নির্ভর করবে।…

Read More

বাসস বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে জিটিও। হিন্দুদের ওপর নির্যাতন–নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।’ ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল, সে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানা যায়। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়, যার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে অন্যতম হলো রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই অভ্যুত্থানে…

Read More

তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে ফিরতে পারেন- দলের পক্ষ থেকে এমন আভাস দেয়া হলেও এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর চূড়ান্ত হবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সূচি। এম এ মালেক বলেন, আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছে অনেক বার্তা থাকবে। তিনি যে সংবাদ সম্মেলন করবেন। তার মুখ থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবেন, সেই তারিখ জানতে পারবেন।   নেতাকর্মীরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সশরীরে নেতৃত্ব দেবেন তারেক রহমান। ভোট ঘিরে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল থেকে কেন্দ্র।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এবার তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যেকোনো চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি যেসব দেশ যুক্তরাষ্ট্রে আসবাবপত্র তৈরি করে না, তাদের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রশিল্পকে ‘অন্যান্য দেশ চুরি করে নিয়ে গেছে, ঠিক বাচ্চারা যেভাবে চকলেট চুরি করে’। তাঁর পোস্টে আরও বলা হয়, ‘ক্যালিফোর্নিয়া দুর্বল ও অদক্ষ গভর্নরের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং, এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে আমি যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি যেকোনো চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক সিঙ্গাপুরে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় নুরকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। পোস্টে রাশেদ খান লেখেন, ‘নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ বাংলাদেশ সময় ৬.৪৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুরকে কল করে স্বাস্থ্যের খোঁজখবর নেন।’ পোস্টে আরও বলা হয়, ‘বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক…

Read More