গাজার জনগণের জন্য ত্রাণ সহায়তা নিয়ে অগ্রসরমান ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরের এক জাহাজে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আখতার। ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের মোরপেথে জন্ম নেওয়া রুহি ১৮ সেপ্টেম্বর থেকে এই নৌবহরের সঙ্গে রয়েছেন। বুধবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানান—গাজাবাসীর জন্য ত্রাণবাহী ফ্লোটিলার অন্যান্য নৌযানের ঠিক পেছনে থাকা ‘সামারটাইম জং’ নামের জাহাজে তিনি অবস্থান করছেন। রুহি লোরেন আখতার কেবল একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ নন, তিনি বাস্তুচ্যুত মানুষের জন্য এক নিবেদিত প্রাণ। তিনি প্রতিষ্ঠা করেছেন ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (আরবিবি) নামের একটি মানবিক সংস্থা। এই সংস্থা যুদ্ধ ও সংঘাত থেকে পালিয়ে আসা মানুষের পাশে দাঁড়ায়—জরুরি…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.