Author: Ashraful Sarkar

ঢাকা রিপোর্ট ডেস্ক ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকব। আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আজ (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। গাজায় ত্রাণ বহনকারী নৌবহর আটকের পর সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। সে বহরে প্রায় ৪০টি জাহাজ ছিল যার প্রায় সবকটিকে আটকে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে এই বিক্ষোভ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে এফএফসি। বিবৃতিতে বলা হয়েছে, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দু’টি নৌযান গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশে রওনা দিয়েছে। পরে ৩০ সেপ্টেম্বর রওনা দিয়েছে আরও ৯টি নৌযান। শিগগিরই সেগুলো অগ্রবর্তী জাহাজগুলোর কাছাকাছি পৌঁছাবে এবং একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে এগিয়ে যাবে। নতুন এই বহরের ১১টি নৌযানে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু আছেন বলে বিবৃতিতে জানিয়েছে এফএফসি। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লেবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা— এই চার সংগঠনের…

Read More

রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, আঞ্চলিক পর্যায়ে বিএনপি যতটা না বিতর্কিত কর্মকাণ্ড করেছে, তার চেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছে জামায়াতের আচরণ ও বক্তব্য—যা বিএনপির ভাবমূর্তিকে আরও ক্ষুণ্ন করেছে। নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন। মাসুদ কামাল জানান, ডাকসু নির্বাচনের আগ পর্যন্ত জামায়াত খুব সংযত অবস্থানে ছিল। কিন্তু ডাকসু ও জাকসুতে ব্যাপক জয়লাভের পর তাদের নেতাদের বক্তব্য ও আচরণে পরিবর্তন আসে; অতিআত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং একেক নেতা একেকভাবে চটকদার মন্তব্য করতে থাকেন। যা জনগণ ভালোভাবে নেয়নি। তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে দেশের…

Read More

শুক্রবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১০ এর সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে মেট্রোরেল ২৬৬ নম্বর পিলারের নিচে তিনজন ব্যক্তি বাসটির গতিরোধ করে। এদের মধ্যে দুজন গাড়িতে উঠে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা আরেকজন জানালার গ্লাসে গুলি করে পালিয়ে যায়। ওসি আরও জানান, আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে প্রতিপক্ষের বাসে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Read More

ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ ‘ম্যারিনেট’ গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার জিএমটি সময় ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) ইসরাইলি বাহিনী এখনও ফ্লোটিলার শেষ জাহাজ ‘ম্যারিনেট’ আটক করতে পারেনি। লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সাথে সাথে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে নৌযানটি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জিও ট্র্যাকার অনুসারে, পোল্যান্ডের পতাকাবাহী ছয় আরোহীর এই ইয়টটি বর্তমানে গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় ৪৮ নটিক্যাল মাইল (৮৮ কিলোমিটার) পশ্চিমে অবস্থান করছে। নৌযানটির ক্যাপ্টেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে জানান, ইঞ্জিনের সমস্যাটি সমাধান হয়েছে…

Read More

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ ও স্থানীয় জামায়াত ইসলামীর এক নেতার বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ওই শিক্ষার্থীর মা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে অভিযোগ তোলেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা মোসাম্মৎ শিল্পী। তিনি লিখিত বক্তব্যে জানান, স্থানীয় একটি হাসপাতালে চাকরি করে তিনি পরিবার চালান। তাঁর মেয়ে নবাবগঞ্জ আইডিয়াল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। গত ২৩ সেপ্টেম্বর মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলী অফিসকক্ষে ডেকে তাঁর মেয়েকে যৌন হয়রানির চেষ্টা করেন এবং বিষয়টি কাউকে জানালে ছুরি দিয়ে হত্যার হুমকি দেন। শিল্পী বলেন, “ভয়ে আমার মেয়ে কিছু বলেনি। হঠাৎ ৩০ সেপ্টেম্বর মাদরাসা থেকে ফোন…

Read More

ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক, কবি ও গবেষক আহমদ রফিক মারা গেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আহমদ রফিকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বিশেষ সহকারী মো. রাসেল। বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানান, মৃত ঘোষণা করার সাত মিনিট আগে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর আগে বুধবার (১ অক্টোবর) বিকেলে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিডনির সমস্যার পাশাপাশি…

Read More

ফিলিস্তিনের গাজা উপত্যকার জলসীমায় প্রবেশ করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ‘মিকেনো’ নামের একটি জাহাজ—এমন তথ্য পাওয়া গেছে। তবে দখলদার ইসরাইল দাবি করছে, কোনো জাহাজই গাজায় পৌঁছাতে পারেনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে লাইভ ট্র্যাকার ও স্বয়ংক্রিয় আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস)–এর মাধ্যমে দেখা যায়, ‘মিকেনো’ গাজার জলসীমায় রয়েছে। কিন্তু ফ্লোটিলার আয়োজকরা সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই–কে জানান, জাহাজটিতে থাকা কারও সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ হয়নি। এর পরপরই জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এর অবস্থান ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আয়োজকদের ভাষ্য, তারা তিনটি পদ্ধতিতে—এআইএস, স্থল থেকে নিয়ন্ত্রিত সিসিটিভি এবং রেডিও যোগাযোগ—জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। এর মধ্যে শুধু এআইএসের মাধ্যমেই সর্বশেষ…

Read More

সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ গাজার দিকে এগোচ্ছে এমন মানবিক মিশন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র প্রায় ২০০ জন বা আরও বেশি অ্যাকটিভিস্ট ইসরায়েলি নৌবাহিনীর হাতে বুধবার রাতে আটক হন। আটকের পর আজ দুপুর ১২টায় গ্রেটা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি বলেন, “আমি আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আটক হয়েছি। আমাদের মিশন শান্তিপূর্ণ ছিল এবং আমরা আন্তর্জাতিক আইন মেনে গাজার দিকে এগোচ্ছিলাম। অনুগ্রহ করে আমাদের দেশের সরকারকে বলুন, তারা আমাদের অবিলম্বে মুক্তির জন্য দাবি জানাক।” ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার গতিরোধ করে ১৩টি নৌযান আটক করে। আটকদের মধ্যে ছিলেন গ্রেটার ছাড়াও বিভিন্ন দেশের আইনজীবী, সাংবাদিক, ইউরোপীয় সংসদ সদস্য…

Read More

আজ বুধবার (২ অক্টোবর) বিজয়া দশমীর সকালে দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এরপর রাজধানীসহ সারাদেশের বিভিন্ন মণ্ডপে শুরু হয় প্রতিমা বরণের পালা। সিঁদুরের লাল রঙে নিজেদের রাঙিয়ে নিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। লাল-সাদা শাড়িতে নেচে-গেয়ে হিন্দু নারীরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান। চার দিনের আনন্দ-হাসি শেষে মা-এর চরণে সিঁদুর ছুঁইয়ে বিদায় জানানোর এ প্রথা শুধু উৎসব নয়; এর পেছনে রয়েছে গভীর বিশ্বাস। হিন্দু নারীদের বিশ্বাস, দেবী দুর্গার পায়ে ছোঁয়ানো এই সিঁদুর সারা বছর সংরক্ষণ করলে বিবাহিত জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। সনাতন ধর্মাবলম্বীদের মতে, অসুর প্রবৃত্তি, ক্রোধ এবং হিংসা বিসর্জন…

Read More