Author: Ashraful Sarkar

জ্যেষ্ঠ প্রতিবেদক দেশের বাজারে ফের সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা বাড়া‌নো হ‌য়ে‌ছে সোনার দাম। আজ (শনিবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় বেচাকেনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত নতুন দাম…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েল বর্তমানে কেবল তাদের ঐতিহ্যগত শত্রু ও সমালোচকদের কাছেই নয়, বরং ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বোঝা হয়ে উঠেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কাছেও। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ওরি গোল্ডবার্গ বলেছেন, এটা কেউই সরাসরি বলবে না। কিন্তু হামাসের জবাবকে শান্তির ইঙ্গিত হিসেবে পড়ে ট্রাম্পের নেওয়া আকস্মিক সিদ্ধান্তই প্রমাণ করে, তিনি যখন নেতানিয়াহুর দিকে তাকান, ইসরায়েলের দিকে তাকান, তখন এটিকে বোঝা মনে করেন। ট্রাম্প নেতানিয়াহুকে একজন পরাজিত ব্যক্তি হিসেবে দেখেন। গোল্ডবার্গ বলেন, পরিস্থিতি এতটা বদলে যেতে পারে, ইসরায়েল কখনও তা চিন্তাও করতে পারেনি। কারণ ইসরায়েল বহু বছর ধরে…

Read More

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৪ অক্টোবর (শুক্রবার) চট্টগ্রাম জেলা কার্যালয়ে “হযরত গাওসে পাক (রহ.) ও জামে আওলিয়া কেরামের পথ পুণরুদ্ধার সম্মেলন” এবং এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় আল্লামা আরেফ সারতাজ। উপস্থিত ছিলেন আল্লামা এমদাদুল হক সায়ীফ, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা মুফতি রেজাউল কাওছার, সাবিনা সাদাত সাফা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সত্যের সংযোগ ও অটলতা, ঈমানী বিশ্বস্ততা এবং ইনসানিয়াতের সঞ্জীবনী শক্তির ধারক ছিলেন আওলিয়া কেরাম। তাঁরা ছিলেন দুনিয়ার খেলাফতে ইসলামের আলোকবর্তিকা, মহান রেসালাতের বন্ধন ও নূরে…

Read More

নরসিংদী শহরের আরশীনগর মোড়ে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হয়েছেন।শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে আটজন পুলিশ সদস্য নরসিংদী সদর উপজেলার বীরপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের স্থান পরিদর্শনে যান। ফেরার পথে আরশীনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা আদায় করতে দেখে তিনি অভিযানে নামেন। এ সময় দুজনকে হাতেনাতে আটক করলে হঠাৎ ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশ দলের ওপর হামলা…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৩ অক্টোবর) বলেছে, গাজায় যুদ্ধ শেষের লক্ষ্যে তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় হামাস আংশিক সম্মতি জানিয়েছে—এতে জিম্মিদের মুক্তি ও একাধিক শর্ত অন্তর্ভুক্ত রয়েছে—এবং এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তিনি। একই সঙ্গে ট্রাম্প ইসরায়েলকে “অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ” করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের দেওয়া খবর—হামাস যদি তার প্রস্তাব মেনে নেয় তবে বন্দিদের ধাপে ধাপে মুক্তি এবং গাজায় সাময়িক প্রশাসনিক পরিবর্তনও বাস্তবায়ন করা হবে—এমনটাই দাবি করা হচ্ছে। তিনি বলেন, হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে তিনি বিশ্বাস করেন যে তারা স্থায়ী শান্তির প্রতি প্রস্তুত। তবে তৎপরতায় আরও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে তিনি সতর্কও করেছেন। ট্রাম্প একটি আলটিমেটামও দিয়েছেন: রবিবার রাতের…

Read More

নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে সালিশি বৈঠকের জন্য আটক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকালে প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশের একটি দোকানের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাফর গত সপ্তাহে চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ শুরু করেছিলেন। দুই-তিন দিন পর তিনি কাউকে কিছু না জানিয়ে চলে যান। এ সময় বাড়ির আলমিরার চাবি, মোবাইল চার্জার ও কিছু আসবাবপত্র চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শুক্রবার সন্ধ্যায় আলী বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে যান সোহেল মাহমুদ। সেখানে সালিশি…

Read More

চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত শানে রেসালত সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সেজন্য সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজাকে একই বলে, এগুলো কি ইসলাম?” তিনি আরও বলেন, নবী-রাসুলদের দেখানো সোজা পথে চলতে হবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি, তাদের দেখানো পথই সঠিক পথ যা দুনিয়া ও আখিরাতকে সঠিক রাখবে।

Read More

আন্তর্জাতিক ডেস্ক হামাসকে গাজার জন্য মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণ করার জন্য রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে এই পরিকল্পনা হামাস গ্রহণ না করলে তাদেরকে ‘নরকের মুখোমুখি’ হতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প শুক্রবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন, রবিবার ওয়াশিংটন সময় সন্ধ্যা ৬টার মধ্যে হামাসকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তিনি লিখেছেন, “যদি এই শেষ সুযোগের চুক্তিতে পৌঁছানো না হয়, তাহলে হামাসের ওপর পুরো নরক ফেটে পড়বে, যা আগে কখনও দেখেনি। মধ্যপ্রাচ্যে শান্তি আসবেই, এক না একভাবে।” ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটানো এবং বিধ্বস্ত অঞ্চলটি পরিচালনার জন্য অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক প্রশাসন…

Read More

গাজায় চলমান গণহত্যা ও কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির অভিযোগের মধ্যে ফিলিস্তিনিদের মানবিক সহায়তা নিয়ে ইউরোপ থেকে যাত্রা করা ‘সুমুদ ফ্লোটিলা’ (সামুদ নৌবহর) জব্দ করেছে ইসরায়েলি নৌবাহিনী। বুধবার রাত থেকে শুরু হওয়া অভিযানে মিশরের জলসীমার কাছাকাছি পৌঁছাতেই নৌবহরের সব জাহাজ একে একে আটক করা হয় এবং ৪৪৩ জন নাগরিক ও মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজামুখী প্রতিটি জাহাজে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এক ভিডিওতে দেখা যায়, ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান হামলার সময় নিজের মোবাইল ফোন সমুদ্রে ছুড়ে ফেলেন। যাত্রীদের সব মোবাইল ফোনও সমুদ্রে ফেলে দিতে বাধ্য করে ইসরায়েলি বাহিনী। আটক ক্রুদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে এবং…

Read More

আন্তর্জাতিক ডেস্ক বড় বিড়াল প্রজাতির বিপন্ন প্রাণী তুষার চিতার সংখ্যা গত ৪ বছরে ৬২ শতাংশ বেড়েছে ভারতের হিমাচল রাজ্যে। রাজ্য সরকারের বনবিভাগের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। বনবিভাগের তথ্য অনুসারে, ২০২১ সালে রাজ্যে তুষারচিতার সংখ্যা ছিল ৫১টি। সদ্য শেষ হওয়া এক জরিপে জানা গেছে, বর্তমানে এই সংখ্যা বেড়ে পৌঁছেছে ৮৩টিতে। অর্থাৎ ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে শতকরা হিসেবে তুষার চিতার সংখ্যা বেড়েছে ৬২ শতাংশ। বৃহৎ বিড়াল প্রজাতির অন্যতম সদস্য তুষার চিতা হিম পার্বত্য অঞ্চলে বসবাসের জন্য বিশেষভাবে অভিযোজিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৪০০ থেকে ৯ হাজার ৪০০ ফুট ওপরে তুষারাচ্ছাদিত পর্বতের চুড়ায় বসবাস করে এই…

Read More