Author: Ashraful Sarkar

স্পোর্টস ডেস্ক প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের মিশনেও লেটার মার্ক তুললেন নাসুম আহমেদ-শরিফুল ইসলামরা। তাদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল আফগানরা। তিন অঙ্ক ছোঁয়ার আগে ৮ উইকেট হারায় আফগানিস্তান। তাতে অলআউটের শঙ্কা জাগে। শেষ পর্যন্ত অলআউট না হলেও দেড়শর ছোঁয়ার আগেই থামে তাদের ইনিংস। শারজাহতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন রাসুলি। নতুন বলে ভালো বোলিং করেছেন শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই বাঁহাতি পেসার। ইব্রাহিম জাদরানকে ৭ রানে ফিরিয়ে ২০ রানেই আফগানিস্তানের…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের মতামত নিতে গণভোট আয়োজনের বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য এসেছে। বিষয়টিকে সাফল্য হিসেবে দেখছে ঐকমত্য কমিশন। তবে গণভোট কখন অনুষ্ঠিত হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে এখনো মতভেদ রয়েছে। বিএনপি বলছে, সাধারণ নির্বাচনের দিনই গণভোট করা হোক। জামায়াতে ইসলামী বলছে— জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে হোক। অন্যান্য দলগুলোও মিশ্র অবস্থান জানিয়েছে। রোববার (৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের মতো আলোচনায় বসেছিল জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের বিরতিতে ও শেষে সংবাদ সম্মেলন করে নিজেদের মত ও আলোচনার…

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রসর হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (৫ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় একটা ফাইনাল স্টেজে আমরা আছি। মোটা দাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি। গণভোটের প্রস্তাব প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমরা সব রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করি কি না—এটা একটা প্রশ্ন। তাই জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা…

Read More

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের তিনটি গ্রামে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে। রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ভারী বৃষ্টির সঙ্গে এই ঝড় বয়ে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে কিশোরগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া অনেক গবাদিপশুও আহত হয়েছে। আহত পশুগুলোর প্রাথমিক চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরের একটি টিম কাজ করছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান জানান, ঝড়ে অসংখ্য গাছ রাস্তার ওপর ভেঙে পড়ায় দুর্গত এলাকায় ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছাতে পারছেন না। এজন্য চেয়ারম্যান ও…

Read More

মেগা প্রকল্প নির্মাণে বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া উন্নয়নশীল দেশের জন্য সাধারণ ঘটনা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে এসব ঋণের সদ্ব্যবহার নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো উচ্চাভিলাষী প্রকল্পে বিদেশি ঋণ নিয়েছিল। এসব প্রকল্পের অনেকগুলোর অর্থনৈতিক যৌক্তিকতা নেই এবং বাস্তবায়নের স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ—ফলে বেড়েছে ঋণের চাপ। বর্তমান অন্তবর্তী সরকারও বিদেশি ঋণ নির্ভরতা অব্যাহত রেখেছে। বৈদেশিক লেনদেনে ভারসাম্য আনা, রিজার্ভ বৃদ্ধি ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাড়ছে বিদেশি ঋণের পরিমাণ। চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণ দাঁড়িয়েছে প্রায় ১১২ বিলিয়ন ডলারে, যা আগের প্রান্তিকে ছিল ১০৫ বিলিয়ন ডলার। এর মধ্যে সরকারের…

Read More

ভারতের নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যকে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘গুরুতর হুমকি’ আখ্যা দিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এসব বক্তব্য আঞ্চলিক শান্তিকে বিঘ্নিত করে ‘অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত’ উসকে দিতে পারে। ভারতের বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিংয়ের বক্তব্যের সমালোচনা করে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, মে মাসের সংঘাতে পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রমাণহীন’। আইএসপিআর আরও সতর্ক করে জানায়, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে, তবে ‘ভারতের মানচিত্রও মুছে যাবে’। নতুন কোনো সংঘাত শুরু হলে পাকিস্তান এক বিন্দু ছাড় দেবে না এবং এর…

Read More

রোববার (৫ অক্টোবর) ভোরে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়, জেরুজালেম, মধ্য ইসরাইল ও দক্ষিণ-পশ্চিম তীরজুড়ে হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, একটি ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করা হয়েছে। আইডিএফ-এর দাবি, সফলভাবে প্রতিহত হওয়া এ ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ধরনের হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে ইসরাইল–হামাসের ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আগে ইয়েমেনি বিদ্রোহীরা ইসরাইলের দিকে ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০০টিরও বেশি ড্রোন এবং একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ওই সময় থেকেই ইসরাইলের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Read More

বিনোদন ডেস্ক ভারতের দক্ষিণের সিনেজগত থেকে এল বড় সুখবর। বাগদান সেরেছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা। শুক্রবার সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। জানা গেছে, দীর্ঘদিনের চর্চিত প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই আংটি বদল ঘটল এই নায়িকার। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পুরো আয়োজনটি ছিল ব্যক্তিগত, তাই বাগদানের কোনো ছবি প্রকাশ করা হয়নি।, রাখা হয়েছে গোপন। তাই ভক্তরা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন। এও শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নাকি এ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ ও অন্যান্য তথ্য এখনো জানা যায়নি। বিজয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িয়ে আলোচনায় ছিলেন…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভাগ্য বদলের আশায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি হারুন সরদার নুর নবী সরদার। ২০০৯ সাল থেকে দেশটিতে থাকলেও ভাগ্যের তেমন পরবির্তন ঘটেনি তার। কিন্তু হঠাৎ একটি ফোন কলেই যেন বদলে যায় তার জীবনের গল্প। পেশায় ট্যাক্সিচালক হারুন সর্দার আমিরাতের বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২০ মিলিয়ন আমিরাতি দিরহাম জিতেছেন। বাংলাদেশি প্রায় ৬৬ কোটি ২৯ লাখ টাকার বেশি। ফোনে লটারিতে প্রথম পুরস্কার জয়ের খবর পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিটের সেপ্টেম্বর মাসের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ২ কোটি দিরহামের (বাংলাদেশি ৬৬ কোটি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহরণ করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে নৌবহর থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, তুরস্কে পাঠানো ১৩৭ জনের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন। গাজায় ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা, গাজার মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া এবং সেখানকার মানুষের প্রতি অসহিংস সংহতি প্রকাশের জন্য ৪৫টি ছোটবড় জাহাজে করে বিভিন্ন দেশের ৫০০ অধিকারকর্মী গাজার দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু…

Read More