Author: Ashraful Sarkar

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়া এবং ব্যক্তিগত ক্ষমতা ও মর্যাদা নিয়ে তার মন্তব্য ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়… যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।” এছাড়া আরেক স্থানে তিনি বলেন, “আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না… আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনেনি তারা এখনও মাটির নিচে…

Read More

হংকং–চায়নার উত্তরাঞ্চলীয় একটি বৃহৎ হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দীর্ঘ ১৬ ঘণ্টা পরও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আটটি ভবনের মধ্যে মাত্র চারটিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে, এবং এখনো কমপক্ষে ২৭৯ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। দেশটির গত ৮০ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ও ভয়াবহ অগ্নিকাণ্ড বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন নেভাতে ৭০০–এর বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করলেও লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করে বলতে পারেনি কেউ। এর আগে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আগুন লাগার খবর…

Read More

আন্তর্জাতিক ডেস্ক মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি। ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে না পারলেও ইএমএসসি বলেছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। ভূমিকম্প হলে যে দোয়া পড়বেন ভূমিকম্প হয়— মৃদু গতিতে অথবা থরথর করে। বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে। কোথাও তীব্রতা বেশি। কোথাও খানিক কম। কোথাও ধ্বংসলীলা চালায়, কোথাও শুধু আতঙ্ক তৈরি করে যায়। ভূমিকম্পের ধরন যেমনই হোক— তা আল্লাহর পক্ষ…

Read More

আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” বুধবার ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বিজিবির নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া’ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিজিবির বড় পরিসরের প্রস্তুতি বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনে সারা দেশে বাহিনীটির ১,২১০ প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবে। সন্দ্বীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া সব উপজেলাতেই বিজিবি মোতায়েন থাকবে। সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টিতে বিজিবি সদস্যরা এককভাবে দায়িত্ব পালন করবে। মহড়া…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্য বরাদ্দকৃত প্রতীক ‘শাপলা কলি’র স্কেচ নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে দলটির প্রতীক হিসেবে ইসির নির্ধারিত এই স্কেচই ব্যবহার করা হবে। বুধবার (২৬ নভেম্বর) ইসির ওয়েবসাইটে এনসিপির নামের পাশে শাপলা কলি প্রতীকের স্কেচ যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এর আগে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে এনসিপিকে নিবন্ধন দেয় এবং দলটিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ করা হয়। একই সিদ্ধান্তে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে ‘কাঁচি’ প্রতীক দেওয়া হলেও দলটির নামের পাশে স্কেচ এখনো ওয়েবসাইটে যুক্ত করেনি ইসি। এনসিপির প্রতীক যুক্ত হওয়ার মধ্য দিয়ে দলটির নির্বাচনী প্রস্তুতিতে নতুন অগ্রগতি দেখা গেল।

Read More

নভেম্বরের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) এসেছে ২৪৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার—যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স প্রবাহে দৃশ্যমান বৃদ্ধি হয়েছে। শাহরিয়ার সিদ্দিকী আরও বলেন, ২৫ নভেম্বর একদিনেই দেশে এসেছে ৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট এসেছে ১ হাজার ২৫৯ কোটি ডলার, যা বছরওয়ারি হিসেবে ১৬ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। এর আগে অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে…

Read More

হংকংয়ের তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। এছাড়া আরও অন্তত ১৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুন লাগার সময় বহু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরের দিকে কমপ্লেক্সের আকাশজুড়ে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। আটটি ব্লক ও ১,৯০০–এর বেশি ফ্ল্যাট নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্টে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আটটির মধ্যে সাতটি ব্লকই ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর বিভিন্ন সময় ভবনের ভেতরে আটকা পড়ার একাধিক খবর পাওয়া গেছে। একজন পুরুষ ও একজন নারী অচেতন এবং দগ্ধ…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা সর্বশেষ অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও। জয়সওয়াল জানান, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য নতুন একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার আগের বছর জুলাইয়ে ছাত্র-জনতা নেতৃত্বাধীন আন্দোলনের মুখে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি। তখন থেকে অজ্ঞাত স্থানে অবস্থান করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাংলাদেশ…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক কুষ্টিয়ার ভেড়ামারায় সোহেল রানা (৪০) নামের এক বিএনপি কর্মীকে গলা কাটার পর মুখমণ্ডল পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বিবস্ত্র করে তার শরীরের স্পর্শকাতর অংশ কেটে নিয়ে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের মাঠের ধানক্ষেতে ফেলে রাখা হয়। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে কৃষকরা ধান কাটতে গিয়ে বীভৎস মরদেহটি দেখতে পায়। ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাজান আলী নিহত সোহেল রানাকে দুর্দিনের বিএনপি কর্মী বলে জানান। নিহত সোহেল রানা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুরের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে। তিনি ভেড়ামারা পৌরসভার নওদাপাড়ার সজনি হলের পেছনে বাসা ভাড়া নিয়ে একাকী থাকতেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ…

Read More

বাসস বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

Read More