বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ছয় বছর পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় ঘোষণার পরও আপিল বিভাগে শুরু হয়নি কার্যক্রম। এমন তথ্য জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। নিহত আবরারের বাবা বরকত উল্লাহ মামলার দ্রুত নিষ্পত্তি ও দোষীদের শাস্তি কার্যকরের দাবি জানিয়ে বলেন, “আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। রাষ্ট্রের উচিত দ্রুত এ মামলার বিচার সম্পন্ন করা এবং আমাদের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া।” ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। এরপর তার মরদেহ ফেলে রাখা হয় সিঁড়িতে। পরদিন আবরারের বাবা তৎকালীন বুয়েট…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.