বিনোদন ডেস্ক বলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি। সাইয়ারার সাফল্যের পর যশরাজ ফিল্মসের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন আহান। ধারণা ছিল, এতেও হয়তো তাঁর নায়িকা হিসেবে অনীতকে দেখা যাবে। তবে তা হলো না। ‘গুন্ডে’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা আলী আব্বাস জাফরের এই নতুন অ্যাকশন রোমান্সে আহানের নায়িকা শর্বরী ওয়াঘ। সংবাদমাধ্যম পিপিংমুন জানিয়েছে, সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে চিত্রনাট্য লেখার কাজ শেষ। শুটিংয়ের টাইমলাইনও মোটামুটি…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.