Author: Ashraful Sarkar

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে নোবেল কমিটি আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর)। এবার পুরস্কার পাওয়ার জন্য প্রকাশ্য আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একাধিকবার বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের কারণে নোবেল পুরস্কার তারই প্রাপ্য। তবে ট্রাম্প নোবেল না পেলে তিনি কী করবেন—এ নিয়ে নরওয়েতে আতঙ্ক বিরাজ করছে। কারণ নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী নির্ধারণ ও ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি। যদিও এই কমিটির সঙ্গে নরওয়ের সরকারের কোনো সম্পর্ক নেই। নরওয়ের সোশ্যালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প যে কোনো কিছু করতে পারেন। তিনি যুক্তরাষ্ট্রকে উগ্রপন্থার দিকে ঠেলে দিচ্ছেন, বাক স্বাধীনতার ওপর আঘাত…

Read More

আন্তর্জাতিক ডেস্ক জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের অন্তত এক চতুর্থাংশ সদস্য আগামী কয়েক মাসে কমানো হবে। ভবিষ্যতে মার্কিন তহবিল প্রাপ্তির অনিশ্চয়তা এবং বর্তমান আর্থিক সংকটের কারণে এই পন্থা অবলম্বন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বুধবার (৮ অক্টোবর) এক কর্মকর্তা বলেছেন, বিশ্বব্যাপী আমাদের নয়টি মিশন থেকে শান্তিরক্ষা ও পুলিশিং এ নিয়োজিত সদস্যের প্রায় ২৫ শতাংশকে তাদের সরঞ্জামসহ নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। পাশাপাশি, মিশনে কর্মরত বিপুল সংখ্যক বেসামরিক কর্মীও এ সিদ্ধান্তের আওতায় পড়বেন। এই সিদ্ধান্তের ফলে মোট ১৩ থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ সদস্য কমে যাবে বলে ধারণা দিয়েছেন ওই ব্যক্তি। যে মিশনগুলো এই…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বহু বছরের মধ্যে প্রথম সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে। গত ১৬ বছরে যা ঘটেছে, তা নির্বাচনের নামে উপহাস ছিল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাজ্যের বাণিজ্য-দূত রোজি উইন্টারটন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। উভয় নেতা বিমানবন্দর পরিচালন, পরিচ্ছন্ন শক্তি এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ নিয়েও আলোচনা করেন। প্রফেসর ইউনূস ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি ভোটের…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ আবারও ঘুরে দাঁড়াচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভের পরিমাণ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে— যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি (বিপিএম–৬) অনুসারে বর্তমানে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.১২ বিলিয়ন ডলার। এর আগে, গত ৬ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৬.৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র তিন দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও রফতানি আয় পুনরুদ্ধার হওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে ডলারের সরবরাহ…

Read More

বিনোদন ডেস্ক নিজের শারীরিক অসুস্থতার খবর জানিয়ে সম্প্রতিই অনুরাগীদের উদ্বেগ বাড়িয়ে দেন ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জানান, তিনি অসুস্থ, তাই তার নাকে প্রয়োজন অস্ত্রোপচারের। এরপর গত বুধবার এই অভিনেত্রীর নাকের অস্ত্রপচার সম্পন্ন হয়। তবে এ নিয়ে তার ভক্তমহল উদ্বেগের মাঝেই সদ্যই হাসপাতালের বেড থেকে সুসংবাদ জানালেন অভিনেত্রী। মূলত, দিতিপ্রিয়ার অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি টিআরপি তালিকায় বেঙ্গল টপার অর্জন করেছে; সেটি জানিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। এছাড়াও অনুরাগীদের সব উদ্বেগের অবসান ঘটিয়ে দিতিপ্রিয়া তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত কিছুদিন বিশ্রাম নিয়ে এরপর আবারও কাজে ফিরব। আপনাদের সকলের প্রার্থনা…

Read More

বিনোদন ডেস্ক অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে কলকাতার একটি চলচ্চিত্রে কাজ করার কথা ছিলো। কিন্তু খবর ছড়ায়, তাকে বাদ দিয়ে নেওয়া হয় অন্য নায়িকাকে। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হলে অবশেষে মুখ খোলেন অভিনেত্রী। সম্প্রতি তানজিন তিশার টালিউডের ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়ার যে খবরটি ছড়িয়েছে, সেটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। গণমাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, তিশা নিজে থেকেই দেশের টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতে কলকাতার সিনেমাটি থেকে সরে এসেছেন। তানজিন তিশা বলেছেন, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে। এছাড়াও তিনি চেয়েছেন বাংলাদেশের সিনেমার মাধ্যমেই তার অভিষেক হোক। চেয়েছেন শাকিব খানের মতো তারকার সাথেই…

Read More

জুলাই আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে ছয় সমন্বয়ককে হত্যার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল—এমন দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে তিনি এ তথ্য তুলে ধরেন। জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দেন তিনি। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল ১৯তম সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ড করে। আসিফ মাহমুদ তার জবানবন্দিতে বলেন, গত বছরের ২৬ জুলাই গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে ও আরও কয়েকজনকে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তার নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। সুইডিশ অ্যাকাডেমি বলেছে, আকর্ষণীয় ও দূরদর্শী রচনার জন্য তাকে এ বছর সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। তার লেখনি বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে। তারা আরও বলেছে, লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিক লেখক। তার সাহিত্যকর্ম বিশ্বখ্যাত সাহিত্যিক কাফকা থেকে শুরু করে থমাস বার্নহার্ডের মতো লেখকদের দ্বারা অনুপ্রাণিত। লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির ছোট শহর জিউলাতে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে লেখা নিজের প্রথম উপন্যাস সাতানটাঙ্গোর প্রেক্ষাপট হিসেবে এ শহরটিকে বেঁছে নিয়েছিলেন তিনি। এ…

Read More

আন্তর্জাতিক ডেস্ক I ঢাকা রিপোর্ট বিদ্যুৎবিহীন অন্ধকারাচ্ছন্ন গাজায় মানবিক দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন সাংবাদিকরা। ফিলিস্তিনি আলোকচিত্রী আনাস আয়্যাদের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে—সাংবাদিক সালেহ আল-জাফারাওয়ি ও আরও কয়েকজন প্রেস লেখা জ্যাকেট পরে উত্তর গাজার সড়কে হাঁটছেন। মাইকে তারা জানাচ্ছেন, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেন আতঙ্কে ভোগা মানুষ কিছুটা স্বস্তি পান। এদিকে, গত ২৪ মাসে গাজার বিপর্যস্ত জনগণের সঙ্গে বিশ্বব্যাপী সংহতির চিত্র আরও স্পষ্ট হয়েছে। নিউইয়র্ক সিটির ছাত্র আন্দোলন থেকে শুরু করে মেক্সিকো সিটি, লন্ডন, রোম ও প্যারিসে বিশাল সমাবেশে মানুষ ফিলিস্তিনিদের পক্ষে এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ ‘গাজার জন্য ন্যায়বিচার’…

Read More

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রেজিস্টার্ড ডাকযোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর, দৈনিক আল ইহসান পত্রিকার রিপোর্টার মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে নোটিশটি প্রেরণ করেন। নোটিশে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর ইউটিউবের ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ফয়জুল করিমকে পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। তিনি বলেন—“শুধু কুরআন কিচ্ছু না” এবং “শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি।” নোটিশে আরও বলা হয়, এসব বক্তব্য পবিত্র কুরআনের মর্যাদার পরিপন্থি এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ বলেও…

Read More