আন্তর্জাতিক ডেস্কপাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাতের এই সংঘর্ষে উভয় পক্ষে অন্তত আড়াইশ সেনা ও অস্ত্রধারী নিহত হয়েছেন। আফগানিস্তান দাবি করেছে, তাদের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর দাবি, তাদের ২৩ সেনা নিহত হলেও আফগান তালেবান ও অন্যান্য অস্ত্রধারীসহ প্রায় ২০০ জন নিহত হয়েছে। তীব্র লড়াইয়ের পর গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। আলজাজিরা জানায়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দির, চিত্রাল ও বেলুচিস্তানের বাহরাম চাহ এলাকায় সংঘর্ষ হয়। উভয় পক্ষ সীমান্ত চেকপোস্ট দখল ও ধ্বংসের দাবি করেছে। এটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.