Author: Ashraful Sarkar

গাজায় ইসরাইল-হামাস সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পর মিশরে অনুষ্ঠিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের মঞ্চে ট্রাম্প বলেন, “আমি মনে করি ভারত এবং পাকিস্তান খুব সুন্দরভাবে একসাথে বসবাস করবে।” এসময় তিনি পেছনে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দিকে তাকিয়ে আরও যোগ করেন, “ভারত একটি দুর্দান্ত দেশ। দেশটির শীর্ষ পর্যায়ে আমার একজন ভালো বন্ধু আছেন এবং তিনি দারুণ কাজ করছেন।” এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের প্রশংসা করে ট্রাম্প, শেহবাজকে সমাবেশে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। ভাষণে শেহবাজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘নিরলস প্রচেষ্টার’ কারণেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি…

Read More

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) পুলিশের প্রতিবেদনে জানানো হয়, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ অবস্থায় বিচারক পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১১ নভেম্বর। এদিন সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ ২৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানো অন্য আসামিদের মধ্যে রয়েছেন— মো. ইব্রাহীম খলিল বিপুল, মো. আব্দুস সবুর, ছানোয়ারা খাতুন, মেহেদী হাসান আকাশ, এ কে এম আকতারুজ্জামান, কে এম রাশেদ, মেরিনা খাতুন মেরি,…

Read More

গাজায় ইসরায়েলকে সহযোগিতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যম সাফাকের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হয়, একটি ফায়ারিং স্কোয়াডে এই দণ্ড কার্যকর করা হয়। হামাসের দাবি, দণ্ডপ্রাপ্তরা গত দুই বছরের যুদ্ধে ইসরায়েলকে সহায়তা ও নানান অপরাধে জড়িত ছিল। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মুখোশধারী হামাস যোদ্ধারা হাত-পা বাঁধা ও চোখ বাঁধা অবস্থায় আটজনকে নিয়ে এসে গুলি করে হত্যা করে। ইসরায়েলি বার্তাসংস্থা ইয়েনেত জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৫০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হামাসকে অস্থায়ীভাবে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তার…

Read More

লোহিত সাগরের তীরবর্তী মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলন-এ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা দিয়েছেন, শিগগিরই ইতালি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। সম্মেলনে দেওয়া ভাষণে মেলোনি বলেন, “ইতালি গাজায় যুদ্ধবিরতির অপেক্ষায় ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই এ ইস্যুতে সময়োপযোগী পরিকল্পনা প্রস্তাব করার জন্য। পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়িত হলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আর কোনো বাধা থাকবে না।” তিনি আরও জানান, ইতালির লক্ষ্য একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অংশ নেওয়া। “ইতালি তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আজ একটি ঐতিহাসিক দিন,” বলেন মেলোনি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন জানিয়ে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার এই কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ। দু’টি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দিদের। প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ‘ওফের’ কারাগারের। এই ব্যাচে কারবন্দিদের সংখ্যা ছিল প্রায় ২ হাজার। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে সোমবার স্থানীয় সময় দুপরের ‍দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দিরা। কারাবন্দিদের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক কোনও ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ১০টির বেশি মোবাইল সিম থাকা যাবে না। থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করতে হবে। না হলে কমিশন নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসি’র ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমকার্ডগুলো ৩০ অক্টোবর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করুন। যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে কমিশন দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিমগুলোর নিবন্ধন বাতিল হবে। মোবাইল থেকে…

Read More

সন্মানিত শিক্ষকদের উপর সরকারের পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতা ভিত্তিক রাজনৈতিক দল (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব)-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, শিক্ষকদের সামান্য দাবি নিয়ে আলোচনা না করে তাদের উপর বর্বর ও পৈশাচিক হামলা চালানো বর্তমান ক্ষমতাসীন চক্রের স্বৈরাচারী আচরণ এবং মানবতাবিরোধী পাশবিক ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। কোনো সভ্য সমাজ বা রাষ্ট্রে শিক্ষকদের অবমাননা করা হয় না বলেও তিনি মন্তব্য করেন। আল্লামা ইমাম হায়াত আরও বলেন, সীমাহীন দুর্নীতি ও হাজার হাজার কোটি টাকা লুটপাটে লিপ্ত ক্ষমতাসীন চক্র শিক্ষকদের ন্যায্য রুটি-রুজির দাবি না মেনে পাশবিক হামলার পথ বেছে নিয়েছে। এর পরিণতিতে দেশের ভঙ্গুর শিক্ষাব্যবস্থা আরও ভয়াবহ সংকটে পড়বে।…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ৪ হাজার…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষুধা অভাবের কারণে তৈরি হয় না, এটি আমাদের পরিকল্পিত অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার কারণে হয়। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল। অথচ আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটি উৎপাদনের ব্যর্থতা নয়, এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা। এটি নৈতিক ব্যর্থতা। আমরা যেখানে ক্ষুধা দূরীকরণে কয়েক বিলিয়ন ডলার তুলতে পারিনি, সেখানে বিশ্ব অস্ত্রে ব্যয় করছে ২.৭ ট্রিলিয়ন ডলার। এটা কি অগ্রগতির সংজ্ঞা হতে পারে? অধ্যাদেশের ৮০ শতাংশ কাজ শেষ, আপাতত আন্দোলন…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। আর খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩ টাকা। এ ছাড়া প্রতি লিটার পাম অয়েলের দাম বাড়ানো হয়েছে ১৩ টাকা। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত আগস্টে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র এক টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী তখন নতুন…

Read More