চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সেক্রেটারি (জিএস) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাতে অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে জয়ী হয়েছেন সাঈদ বিন হাবিব। এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। ১৪টি হল ও একটি হোস্টেলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে রনি পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট, জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭ হাজার ২৯৫ ভোট এবং এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৬ হাজার…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.