Author: Ashraful Sarkar

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সুজন চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। সনাতন ধর্মাবলম্বী হয়েও শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত হওয়ার বিষয়ে সুজন চন্দ্র বলেন—”শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ ছিল তাদের আদর্শ ও নীতিবোধ, যা আমাকে সবসময় আকর্ষণ করে। ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী…

Read More

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষায়িত টিমও যোগ দিয়েছে। অগ্নিকাণ্ডের ৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো সম্পূর্ণ নেভেনি। ভবনের বিভিন্ন অংশ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে, থেমে থেমে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। গোডাউন থেকে ছড়ানো বিষাক্ত গ্যাসের কারণে আশপাশের কারখানা বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহ শনাক্তে স্বজনদের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির ফরেনসিক ইউনিট। তবে কবে নাগাদ…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে বহিরাগত প্রবেশ, ভোটদানে বাধা, লাইনজ্যামিংসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর ও জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন,“আমরা আশা করেছিলাম, ৩৫ বছর পর রাকসু নির্বাচন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সকালে মনে হয়েছিল নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু পরে সেই পরিবেশ নষ্ট হয়। শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ কাজলা গেটসহ বিভিন্ন গেট দিয়ে শত শত বহিরাগত ক্যাম্পাসে…

Read More

অনশন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের হুমকি শিক্ষকদের তিন দফা দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলােয়ার হোসেন আজিজী জানান, আজকের জন্য স্থগিত করা হয়েছে যমুনার অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি। আগামীকাল (শুক্রবার) দুপুর ২টা থেকে শিক্ষকরা অনশন শুরু করবেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে দুপুরে অভিযাত্রা বিকাল ৫টা পর্যন্ত স্থগিত করা হয়েছিল। দেলােয়ার হোসেন আজিজী বলেন,“আগামীকাল আমরা অনশন করবো। তারপর আমরণ অনশন। তারপরও যদি দাবি না মানা হয়, তাহলে জীবিত দেহ যাবে না—লাশ যাবে। অধিকারের বিষয়ে কোনো আপোষ নয়।” তিনি আরও জানান, আগামী রোববার থেকে দেশের…

Read More

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নৌবাহিনীর চারটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সেনাবাহিনীও উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজে সহযোগিতা করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সাততলা ভবনের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন বলেন, ইপিজেড এলাকার কারখানাটিতে মেডিকেল একসেসরিজ তৈরি হতো। আগুনের…

Read More

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য বেশি। ছেলেদের পাসের হার ৫৪.৬০ শতাংশ হলেও মেয়েদের পাসের হার দাঁড়িয়েছে ৬২.৯৭ শতাংশে। অর্থাৎ প্রতি ২.২ জন ছাত্রের মধ্যে একজন ফেল করেছেন। বুধবার (১৬ অক্টোবর) সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান। তিনি জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। এরমধ্যে সামগ্রিকভাবে মেয়েদের এগিয়ে থাকার ধারা এ বছরও অব্যাহত রইল।

Read More

রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই সনদের বাস্তবায়ন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সংস্কার প্রস্তাবে কিছু দলের নোট অব ডিসেন্ট রয়েছে। আমাদের দাবি ছিল, নোট অব ডিসেন্ট নিয়ে গণভোট হবে। জনগণ পক্ষে ভোট দিলে জুলাই সনদ অনুমোদিত হবে। পরবর্তী সংসদে যাদের কনস্টিটিউট পাওয়ার থাকবে, তারা সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। পুরো প্রক্রিয়ার মূল জায়গায় থাকবে আদেশ।” জুলাই ঘোষণাপত্রে প্রতারণার অভিযোগ এনে নাহিদ বলেন, ঘোষণাপত্রের সময় আইনি ভিত্তির দাবি থাকলেও তা পূরণ হয়নি। টেক্সট পরিবর্তন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। সরকারের কাছে এনসিপির দাবি…

Read More

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। এ বছর ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়। পরে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত ব্রিফিংয়ে ফলাফল তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক। তিনি জানান, ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশে, অর্থাৎ পাসের হার কমেছে ১৮.৯৫ শতাংশ। বোর্ডভিত্তিক পাসের হার শতভাগ পাস প্রতিষ্ঠান এবার…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ও সিনেট নির্বাচনে ভোটের কালি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, ভোট প্রদানের পর শিক্ষার্থীদের আঙুলে লাগানো কালি সহজেই মুছে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন শিক্ষার্থী ভোটকেন্দ্র থেকে বের হয়ে দাবি করেন, তাদের আঙুলের কালি অমোচনীয় নয়। ছাত্রদল সমর্থিত প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী অভিযোগ করে বলেন, “আমি হাবিবুর রহমান হলের ভোটকেন্দ্রে ভোট দিয়েছি। কিন্তু আঙুলের কালি সহজেই মুছে গেছে, পানিও দিতে হয়নি।” জিয়াউর রহমান হলের ভোটার আকিব বলেন, “ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও সুন্দর, তবে কালি নিয়ে উদ্বেগ আছে। কালি অমোচনীয় হওয়া উচিত ছিল, কিন্তু সেটি সহজেই মুছে যাচ্ছে। এতে ভোট…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী আবু আয়াজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাতে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। আবু আয়াজ চবির আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে কেন্দ্রীয় চাকসু নির্বাচনে ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক। এবারের নির্বাচনে মোট ২৬টি পদের মধ্যে শিবির জয়ী হয়েছে ২৪টিতে। অন্যদিকে সহ-খেলাধুলা…

Read More