Author: Ashraful Sarkar

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি আবাসিক ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন। হংকংয়ের ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা প্রায় ২৪ ঘণ্টা ধরে কাজ করেছেন। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসলেও এরই মধ্যে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এতজনের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কমপ্লেক্সের সংস্কার কাজ করা এক নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। ওয়াং ফুক কোর্ট আট ব্লকের প্রায় দুই হাজার আবাসিক ইউনিট নিয়ে গঠিত। ১৯৮৩ সালে নির্মিত এই আবাসিক ব্লকগুলোতে সম্প্রতি সংস্কার কাজ চলছিল, যার চারদিকে ছিল বাঁশ ও…

Read More

জীবিকার তাগিদে নিজ বাড়ি ছেড়ে অনেক মানুষ রাজধানী ঢাকায় আসেন। এতে দ্রুত বাড়ছে ঢাকার জনসংখ্যা ও বাসস্থানের সংখ্যা। বর্তমানে শহরের প্রায় ৭৫ শতাংশ মানুষ ভাড়া বাসায় নির্ভরশীল। বাসা ভাড়া বৃদ্ধি, সুযোগ-সুবিধা ও বিভিন্ন ইস্যুতে বাড়িওয়ালা–ভাড়াটিয়া বিরোধ প্রায়ই দেখা দেয়। দেশে ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১’ থাকলেও এর বাস্তব প্রয়োগ খুব একটা চোখে পড়ে না। এ পরিস্থিতিতে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় বাড়ির ভাড়া নির্ধারণে সার্বিক সুবিধা মূল্যায়ন করা, একটি বাসার ১০ থেকে ২০ শতাংশ মেস হিসেবে বরাদ্দ রাখা এবং ট্যাক্স ও মুদ্রাস্ফীতির ওপর ভিত্তি করে ভাড়া…

Read More

হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯৪ জনে। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়ে বিবিসি জানায়, আগুন এখন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী এক অগ্নিনির্বাপণ কর্মীও রয়েছেন। এ ঘটনায় আরও ৭৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের সদস্য। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তূপে এখনো নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। ঘনবসতিপূর্ণ ওয়াং ফুক কোর্টের আটটি ব্লকে আছে প্রায় ২ হাজার ফ্ল্যাট, যেখানে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ বসবাস করেন। অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে…

Read More

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় তার পক্ষে আদালতে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পান্না বলেন, “যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। ভিডিও বার্তার মাধ্যমে আমি বিষয়টি জানালাম।” তিনি জানান, রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও এখনো সেই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। চিঠি হাতে পেলেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করবেন। অন্যান্য মামলায় সহায়তা অব্যাহত রাখার ঘোষণা শেখ হাসিনার মামলার দায়িত্ব…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক নারীদের পোশাক নিয়ে জামায়াতের উদ্দেশে ‘ভয় দেখানো হয়’ বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান। তাঁর আশা, কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে নারীরা নিজেরাই শালীন পোশাক পরবেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে রূপসী প্রো-অ্যাকটিভ ভিলেজ রোডে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর সমাবেশটির আয়োজন করে। জামায়াত আমির বলেন, মায়েদের ব্যাপারে ভয় দেখানো হয়—জামায়াত ক্ষমতায় এলে সবাইকে একটা করে কালো চাদর পরাবে, শুধু চোখ খোলা রাখবে। ইসলামের বিধানে চোখ খোলা রাখাও আছে আবার মুখ খোলা রাখাও আছে। হ্যাঁ, কেউ যদি চোখও না ঢাকেন, মুখও না ঢাকেন—জামায়াতে ইসলামী কাউকে জোর করে…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়…যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে— এই বক্তব্য দিয়ে আলোচনায় থাকা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য এবার ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি, অনেক জনে নাকি উল্টাপাল্টা বলতেছে; খবরদার, খবরদার, খবরদার। আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার…

Read More

ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলার একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। রায়ে পুতুলকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আসামি ও অভিযোগ পৃথক তিন মামলায় মোট আসামি ৪৭ জন হলেও ব্যক্তি হিসেবে সংখ্যা ২৩। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও বাকি ২০ জনের মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, বিভিন্ন সময়ের সচিব,…

Read More

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে হালকা এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে গাজীপুরের কালীগঞ্জে, যার গভীরতা ১০ কিলোমিটার বলে জানানো হয়েছে। এরই মধ্যে রাজধানী ঢাকায় ভূমিকম্প নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। কারণ গত ২১ নভেম্বর থেকে পরদিন শনিবার পর্যন্ত প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার সকালে হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। সেই ভূমিকম্পে দেশে মোট…

Read More

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা তিনটি পৃথক মামলার রায় আজ (২৭ নভেম্বর) ঘোষণা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণা করবেন। আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বিজিবি ও পুলিশ। ইতোমধ্যে গ্রেফতার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে আনা হয়েছে। দুদকের আইনজীবীরাও উপস্থিত রয়েছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ক্ষমতা ব্যবহার করে ধানমন্ডির সুধাসদনে থাকা প্লটের তথ্য লুকিয়ে মিথ্যা হলফনামা প্রদানের মাধ্যমে…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক গাজীপুরের কালীগঞ্জে কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ও শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জাতীয় গ্রিড লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করার কারণে উপজেলার তিনটি পৃথক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের কথা জানিয়েছে পল্লীবিদ্যুৎ। এর আগে, বুধবার দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আক্তার হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর ও ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় লাইনে রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময়ে কালীগঞ্জ, সেভেন রিংস এবং জাংগালিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায়…

Read More