Author: Ashraful Sarkar

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সময় সংবাদকে তিনি বলেন, “বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।” ফায়ার সার্ভিস জানায়, দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পাশাপাশি সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির বিভিন্ন ইউনিটও অগ্নি নিয়ন্ত্রণে অংশ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যায়। নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের অপেক্ষায় থাকা সব উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়। তবে ওঠানামা বন্ধ থাকায় ঢাকামুখী…

Read More

আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি। এরপরও আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে প্রতারণা হবে।” তিনি আরও বলেন, “যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তারা আনুষ্ঠানিকতার জন্য স্বাক্ষর করেছে। তবে এটিকে এখন আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছি।” এনসিপি আহ্বায়ক অভিযোগ…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ছোট দেওয়ানপাড়া ও হালুয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে হওয়া এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হালুয়াপাড়ার তাইম কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়ার একটি পুকুরে গোসল করতে গেলে স্থানীয় শাকিল ও শিপনসহ কয়েকজন তাদের মারধর করেন। এর জেরে রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন বলেন, “টর্চলাইটের আলোতে দুই পক্ষ সড়কে নেমে সংঘর্ষে লিপ্ত…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা পরিকল্পনায় অন্যতম শর্ত হামাসের অস্ত্রসমর্পণ। তবে হামাসের পলিটব্যুরো সদস্য মোহাম্মদ নাজাল জানিয়েছেন, এ বিষয়ে তিনি সরাসরি “হ্যাঁ” বা “না” বলতে পারবেন না। অস্ত্র কার কাছে হস্তান্তর করা হবে এবং প্রকল্পের ধরন কেমন হবে—তা আগে পরিষ্কার হতে হবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাজাল বলেন, যুদ্ধবিরতির প্রথম ধাপ চলছে এবং এই সময়ে গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে হামাস অন্তর্বর্তী সরকারের অংশ হতে চায়। তিনি জানান, অস্ত্রসমর্পণ ইস্যু যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে আলোচনায় আসতে পারে। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বর্তমান চুক্তির আওতায় হামাসের অবশ্যই অস্ত্রসমর্পণ করতে হবে। হোয়াইট হাউস থেকেও বলা হয়েছে, হামাস প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা…

Read More

বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে টানা ৭ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আন্দোলনের অংশ হিসেবে আজ (শনিবার) দুপুরে কালো পতাকা মিছিলের আয়োজন করা হবে। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, গত ১০ অক্টোবর রাত থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে। “প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিসহ অসংখ্য মানুষ সমর্থন জানিয়েছেন। আমরা প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে…

Read More

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমীকে সতর্কতামূলক চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অভিযোগ করা হয়েছে, তিনি জুমার খুতবায় জামায়াত বিরোধী বক্তব্য দিয়েছেন। ১৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানা জামায়াতের দপ্তর সম্পাদক জি. এম. আসলামের স্বাক্ষরিত ওই চিঠি শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বায়তুন নূর জামে মসজিদ একটি বড় ও গুরুত্বপূর্ণ মসজিদ, যেখানে নানা মতের মানুষ নামাজ আদায় করেন। তাই খতিবের দায়িত্ব হলো নিরপেক্ষভাবে কুরআন-হাদিসের আলোকে হেদায়েত দেওয়া। অথচ গত ১০ অক্টোবরের খুতবায় তিনি জামায়াত সম্পর্কে “বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত” বক্তব্য দিয়েছেন,…

Read More

ঐকমত্য কমিশনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব দলের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব শেখ রায়হান রাহবার। তিনি বলেছেন, জাতীয় ঐকমত্য গঠনের নামে সরকার বা সংশ্লিষ্ট মহল যদি কেবল নির্বাচিত কয়েকটি দলের মতামতের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে সেটি কখনোই প্রকৃত জাতীয় ঐকমত্য হিসেবে বিবেচিত হতে পারে না। শুক্রবার দুপুরে এক লিখিত বিবৃতিতে শেখ রায়হান রাহবার বলেন, তাদের চেয়ারম্যান ইমাম হায়াত অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সংস্কার, রাজনৈতিক ঐক্য ও অর্থনৈতিক পুনরুদ্ধার বিষয়ে ধারাবাহিকভাবে গঠনমূলক পরামর্শ দিয়ে আসছেন। “সেই অবস্থান হয়তো কারও কাছে অস্বস্তিকর হওয়ায় আজ আমরা ঐকমত্য কমিশনের আলোচনায় আমন্ত্রণ পাইনি,” অভিযোগ করেন তিনি। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন,…

Read More

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ধরে আনা ইসরায়েলি জিম্মিদের মধ্যে যারা মারা গেছেন, তাদের সবার মরদেহ ফেরত দিতে আরও সময় লাগবে। গতকাল (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে হামাসের হাই কমান্ড জানায়, “আমরা নিশ্চিত করছি যে মৃত ইসরায়েলি জিম্মিদের সবার মরদেহ ফিরিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তবে এতে খানিকটা সময় লাগবে।” ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল হামাস। পরবর্তীতে সংগঠনটি জানায়, তাদের হাতে থাকা শেষ ৪৮ জন জিম্মির মধ্যে ২০ জন…

Read More

জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের এক নতুন জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে এবং এই সনদকে তিনি অভ্যুত্থানের ‘দ্বিতীয় অংশ’ হিসেবে আখ্যায়িত করেন। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, “জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে। এই পরিবর্তন সম্ভব হয়েছে গণঅভ্যুত্থানের কারণে, বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে।” বক্তব্যের শুরুতেই তিনি অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের স্মরণ করেন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে। জাতি তাদের কাছে…

Read More

সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। দুপুর ১টা ২০ মিনিটের দিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে বের করে দেয় পুলিশ। ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। এরপর বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন তারা। ভাঙচুরের মধ্যে দুটি পুলিশের গাড়িও রয়েছে। এ সময় পুলিশ সদস্যদের ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পাল্টা পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পাশাপাশি লাঠিচার্জও করা হয়েছে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। যদিও আন্দোলনকারীরা কিছুটা পিছু হটেছে, তারা এখনও…

Read More