মহানগর ডেস্ক:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (২০ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।” এর আগে রোববার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি বাতিল করা হয়েছে এবং কয়েকটি চুক্তি পুনর্বিবেচনাধীন রয়েছে। তিনি তার পোস্টে এসব চুক্তি ও প্রকল্পের বিস্তারিত…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.