নিজস্ব প্রতিবেদক গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত না হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তাহের বলেন, “গণভোটে বিএনপি রাজি হলেও নির্বাচনের দিনই তা আয়োজনের প্রস্তাব দিয়ে আইনগত জটিলতা তৈরি করছে। মৌলিক বিষয় হচ্ছে গণভোট—এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিএনপি আসলে গণভোট চায়নি, জনমতের চাপে রাজি হয়েছে। কিন্তু এখন নানা প্যাঁচ তৈরি করছে। জামায়াতের প্রস্তাব, নভেম্বরের শেষের দিকে গণভোট অনুষ্ঠিত হোক,…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.