Author: Ashraful Sarkar

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি তার কাছে “ঠিক মনে হয়নি”, তাই বৈঠকটি বাতিল করেছেন। তবে ভবিষ্যতে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বুধবার হোয়াইট হাউসে সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছি। আমার কাছে ঠিক মনে হয়নি। মনে হয়নি আমরা যে জায়গায় পৌঁছাতে চাই, সেখানে যেতে পারব। তাই আমি তা বাতিল করেছি। তবে ভবিষ্যতে অবশ্যই তা করব।” আলোচনায়…

Read More

রাজধানীর মতিঝিল এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করলে ক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরের এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ‘ইউনূস সরকারকে হঠাও’ লেখা ব্যানার হাতে মিছিল বের করেন। ব্যানারে আওয়ামী লীগের নাম লেখা ছিল। মিছিলটি দেখে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ধাওয়া দিলে মিছিলকারীরা দিকবিদিক পালাতে শুরু করেন। এ সময় দুজনকে ধরে স্থানীয়রা বেধড়ক মারধর করে পুলিশে খবর দেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি ● ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২২ চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নে সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইউনিয়ন কমিটি নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। ঘোষণার মাত্র দুই দিন পরই সমালোচনার মুখে কমিটিটি স্থগিত করেছে জেলা এনসিপি। জানা গেছে, ইউনিয়নের ৪০ সদস্যবিশিষ্ট এই কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাইফুল ইসলাম—যিনি পূর্বে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই সংগঠনটির অভ্যন্তরে তোলপাড় শুরু হয়। বিতর্কের সূত্রপাত ঘটে গত সোমবার (২০ অক্টোবর), ইউনিয়ন এনসিপি কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানকে ঘিরে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতারা—সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মিজানুর আরেফিন, যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে— সেই বিষয়ে সুস্পষ্ট নিশ্চয়তা পেলেই দলটি সনদে স্বাক্ষর করবে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ দিয়ে আমরা সরকারের কাছে আমাদের অবস্থান জানিয়েছি। তবে কাগজে-কলমে নয়, বাস্তবায়নের নিশ্চয়তা পেলে তবেই আমরা এতে স্বাক্ষর করব।” তিনি আরও জানান, এনসিপির তিন দফা দাবি হলো—১. জুলাই সনদের আদেশ শুধু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন,২. নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না,৩. গণভোটের মাধ্যমে জুলাই সনদের…

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী— বুধবার (২২ অক্টোবর) দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১০ বিলিয়ন ডলার। একইসঙ্গে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। তবে, এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, তা হ‌লো ব্যয়যোগ্য রিজার্ভ। এ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ ক‌রে না কেন্দ্রীয় ব্যাংক। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য…

Read More

নিজস্ব প্রতিবেদক জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জনগণের চাপে বিএনপি গণভোটে রাজি হলেও আবার প্যাঁচ লাগিয়েছে। আমরা গণভোটের বিষয়ে কোনো প্যাঁচগোছ বুঝি না, সরল কথা- জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। তিনি বলেন, আমরা বলছি একটি আদেশের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। কিন্তু যেসব সংস্কার হচ্ছে বা জুলাই সনদের যে বৈধতার ঘোষণা বা কে ঘোষণা দেবেন এই প্রশ্ন উঠেছে। আমরা বলেছি, যদি আইনে কাভার করে বা আইনের ব্যত্যয় না ঘটে, তাহলে এই ঘোষণাটা দেবেন প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্টকে যেন দিতে না হয়। কারণ প্রেসিডেন্ট কাদের লোক, তা সবাই জানেন। অন্তর্বর্তী সরকারের প্রধান…

Read More

স্পোটর্স ডেস্ক জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। জাতীয় দলের জন্যই মূলত তাকে এপ্রোচ করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। আশরাফুলোর কোচ হওয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে। তাকে যে প্রস্তাব দেয়া হয়েছে কোচ হওয়ার জন্য, তবে কোন ভূমিকায় কাজ করবেন সেটা এখনো নিশ্চিত নয়। মুঠোফোনে আজ রাতে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।’ এর আগে ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হন…

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক দেশের বাজারে কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম কমার কারণে নতুন করে দাম কমানো ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (২২ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। নতুন এ দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি কনভেনশনে স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তিনটি কনভেনশনের অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন। কনভেনশন স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. মাহমুদুল হোসাইন খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, বাংলাদেশে আইএলওর কান্ট্রি…

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সে সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদ স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এক্ষেত্রে জুলাই সনদ নিয়ে আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছি। যে আদেশটা ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে উনি জারি করবেন। এটি জারি করার অধিকার প্রেসিডেন্টের নেই। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা আজকে দেখেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা এবং অভিযোগের কারণে সেনাবাহিনীর কয়েকজন…

Read More