বগুড়া, ২৩ অক্টোবর ২০২৫ — বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৩ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানটি আয়োজন করে স্থানীয় ওয়ার্ড জামায়াত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহসচিব মো. মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু। নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুর রহমান…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.