রাজনৈতিক দলের বিভেদের কারণে দেশে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, তবে জাতি তা ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “অতীতের অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই আমাদের সামনে এগোতে হবে। আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে।” তিনি আরও বলেন, “রাজনৈতিক দলে মতপার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাতে হবে। আমাদের বিভেদের কারণে যদি ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে, এই জাতি আমাদের ক্ষমা করবে না।” গণতন্ত্র ও…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.