গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০)-এর অপহরণের ঘটনাটি আসলে নিজের সাজানো নাটক ছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। তিনি নিজেই নিজের পায়ে শিকল বেঁধে শুয়ে ছিলেন— যা পুরোপুরি পরিকল্পিত আত্ম-অপহরণের নাটক বলে জানিয়েছেন তদন্তে যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। পুলিশ জানায়, মুহিব্বুল্লাহ মিয়াজীর দাবি অনুযায়ী অপহরণের সময় ও স্থান ঘিরে একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, তাকে পঞ্চগড়ে কেউ নিয়ে যায়নি এবং ঘটনাটির কোনো বাস্তব প্রমাণ মেলেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নামে পরিচিত। এর আগে তিনি দাবি করেছিলেন, গত ২২ অক্টোবর সকাল ৭টার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.