ঢাকা রিপোর্ট ডেস্ক জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন, এমন মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে তিনি বলেন, আমাকে ‘ফজা পাগলা’ টাইটেল দিয়েছে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দেবেন? আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। বিএনপি মনোনীত এই প্রার্থী আরও বলেন, কালকেও আমাকে অত্যন্ত ১০০ বকা দেওয়া হয়েছে। কি বকা দেয় বুঝবেন না আপনারা। কি বকা দেয় সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমিতো…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.