Author: Ashraful Sarkar

অস্ত্র মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সম্রাট পলাতক ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতের পর্যবেক্ষণ রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “ইসমাইল চৌধুরী সম্রাট তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুব শাখা যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের সভাপতি ছিলেন। সেই হিসেবে তার জনগণের কল্যাণে নিবেদিত একজন নেতা হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে তিনি ক্ষমতার অপব্যবহারের প্রতীক হয়ে উঠেছিলেন।” বিচারক আরও উল্লেখ করেন, “তার কাছে বৈদ্যুতিক শক মেশিন, বিশেষ লাঠি ও…

Read More

রাজশাহী, ২৮ অক্টোবর:নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি নয়। আওয়ামী লীগ ও বিভিন্ন বৈদেশিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে। দীর্ঘমেয়াদি লড়াইয়ের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।” মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর পর্যটন মোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগের বৈধতা দেয়ার অপরাধে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে। শাপলা প্রতীক নিয়ে আইনি ব্যাখ্যা না দিয়ে নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়। এর মাধ্যমে এনসিপিকে নির্বাচনে অংশগ্রহণে বাধা সৃষ্টি করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে ষড়যন্ত্র…

Read More

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতের সাত সদস্যের প্রতিনিধি দল ইসির কাছে ১৮ দফা দাবি ও সুপারিশ উপস্থাপন করে। বৈঠকে দলের পক্ষ থেকে নেতৃত্ব দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম ও রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য এইচএম হামিদুর রহমান আজাদ, মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম এবং উত্তর আমির মোহাম্মদ সেলিম। বৈঠকে উত্থাপিত দাবিগুলো জামায়াতের ১৮ দফা দাবির মধ্যে অন্যতম হলো— গোলাম পরওয়ারের বক্তব্য বৈঠক…

Read More

ঢাকা মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই নোটিশ পাঠিয়েছেন আইনজীবী এনামুল নবীন। নোটিশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ থেকে দুটি বিয়ারিং প্যাড পড়ে যায়। এর মধ্যে একটি পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী, দুই শিশু সন্তান এবং পড়াশোনারত…

Read More

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাফেজ ত্বকীর ইন্তেকাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিশ্বজুড়ে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া বাংলাদেশের গর্ব হাফেজ সাইফুর রহমান ত্বকী আর নেই। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। মাত্র ১৭ বছর বয়সে ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে উজ্জ্বল…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ধোপাজান (চলতি) নদে রাতের আঁধারে চলছে অবৈধ বালু লুট। গত ১৪ দিনে অর্ধশতাধিক ড্রেজার ব্যবহার করে প্রায় ২৫ কোটি টাকার বালু উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে। বালু লুট বন্ধের দাবিতে গত ১৩ অক্টোবর বিশ্বম্ভরপুর উপজেলার পিয়ারপুল এলাকায় বেড়িবাঁধের ওপর মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন ‘এসো কাজ করি’। প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধোপাজান নদ ইজারা দেওয়া হয়নি, তবুও অবাধে বালু উত্তোলন চলছে। এতে বেড়িবাঁধসহ আশপাশের স্কুল-কলেজ, ফসলি জমি ও জনবসতি ঝুঁকির মুখে। ২০১৮ সাল থেকে নদটি ইজারা দেওয়া বন্ধ রয়েছে। তবে ১১ অক্টোবর থেকে লিমপিড ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএর অনুমতি…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শহরের রাস্তাগুলো চলাচলের উপযোগী রাখতে অটো এবং ব্যাটারি চালিত রিক্সার চলাচল নিয়ন্ত্রণ করা আবশ্যক। সোমবার (২৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, “পূর্বের ন্যায় রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে। অন্য সময় প্যাডেল চালিত রিকশাই চলবে। তবে প্রধান সড়ক বা মহাসড়কগুলোতে প্যাডেল বা ব্যাটারি চালিত কোনো রিকশাই চলতে পারবে না। এতে রিকশাচালক, যাত্রীসহ সকলের জন্য নিরাপত্তা হুমকি তৈরি হয়।” তিনি আরও বলেন, “অন্যথায় রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরের রাস্তাগুলো ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। দুর্ঘটনা, যানজট…

Read More

ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি এখনো নিশ্চিত করেননি, তিনি ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেবেন কি না। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা রক্ষার স্বপ্ন এখনও তার মনে জীবন্ত রয়েছে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বকাপে খেলা সত্যিই অসাধারণ অনুভূতি। আমি সেখানে থাকতে চাই, যদি শরীর-মন দুটোই ভালো থাকে এবং আমি সত্যিই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। প্রতিদিন নিজের অবস্থা যাচাই করি। ইন্টার মায়ামির সঙ্গে আগামী প্রি-সিজনে শুরু করলে বুঝতে পারব, আমি শতভাগ প্রস্তুত কি না।” ২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই মহাতারকা বলেন, “বিশ্বকাপ সব সময়ই স্বপ্ন। আমরা আগেরবার জিতেছি, তাই এবার মাঠে নেমে সেটি রক্ষা করা দারুণ…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের ভবিষ্যতের পথে এখন সবচেয়ে বিতর্কিত বিষয় হলো ‘জুলাই জাতীয় সনদ’। ২০২৪ সালের লাল জুলাই গণ–অভ্যুত্থানের রক্তঝরা পটভূমি থেকে উদ্ভূত এই সনদ যেন নতুন রাষ্ট্র কাঠামোর মানচিত্র হলেও, জনগণের প্রত্যাশা ও বাস্তব রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একটি বড় ফাঁক তৈরি হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত আলোচনায় তিনি এসব মন্তব্য করেন। জিল্লুর রহমান বলেন, জুলাই সনদের কেন্দ্রীয় দুই প্রশ্ন এখন সংবিধান সংস্কার “কবে” এবং “কীভাবে” হবে। কমিশনের প্রস্তাব অনুযায়ী আগামী জাতীয় সংসদই সংস্কার পরিষদের ভূমিকা পালন করবে, আর ৯ মাসের মধ্যে সংস্কার বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে সংসদ ব্যর্থ হলে কী…

Read More

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আপিল বিভাগ। সোমবার (২৮ অক্টোবর) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালত তিন মাস পর মামলাটির পুনরায় জামিন শুনানির তারিখ নির্ধারণ করেছেন। এ সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, রিভার মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তদন্ত চলমান অবস্থায় তাকে জামিন দেওয়া সমীচীন হবে না বলে রাষ্ট্রপক্ষ মত দেয়। রিভার পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোজাক্কের। তামান্না জেসমিন রিভা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘ এক যুগ ধরে তিনি ইডেন কলেজের…

Read More