Author: Ashraful Sarkar

ঢাকার এক লোকাল বাসে পোশাক নিয়ে কটূ মন্তব্যের প্রতিবাদে এক তরুণীর তীব্র প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে রাজধানীর একটি লোকাল বাসে। ভিডিওতে দেখা যায়, জিন্স ও টপ পরা এক তরুণী বাসে ওঠার পর সামনের সিটে বসা এক ব্যক্তি তাঁর পোশাক নিয়ে কটূ কথা বলেন। এসময় তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান এবং ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি?” তর্কের এক পর্যায়ে ঐ ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। সঙ্গে সঙ্গে তরুণী পা থেকে জুতা খুলে ঐ ব্যক্তিকে জুতাপেটা করতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং ধস্তাধস্তির একপর্যায়ে মেয়েটি বাসের ড্রাইভিং সিটের…

Read More

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে দ্রুত গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে আটটি রাজনৈতিক দল। তাদের মতে, সরকার যত দেরি করবে, ততই জাতীয় নির্বাচন পেছানোর আশঙ্কা তৈরি হবে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানায় দলগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ঐকমত্য কমিশনের সুপারিশের কারণে একটি ‘ক্রিটিক্যাল সিচুয়েশন’ তৈরি হয়েছে। এই অবস্থায় গণভোটের সিদ্ধান্ত এখন সরকারকেই নিতে হবে।” তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই— এখন সরকারের দায়িত্ব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। সরকার যত দেরি…

Read More

স্টাফ রিপোর্টার | ঢাকা রিপোর্ট | অক্টোবর ২৯, ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে নতুন ইউনিফর্ম পাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। নয় মাস পর ১৫ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন পোশাক পরা শুরু করবেন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিসটিক্স) খোন্দকার নজমুল হাসান বলেন, “১৫ নভেম্বরের মধ্যে নতুন ইউনিফর্ম দেখা যাবে। যে রঙের ইউনিফর্ম পাস হয়েছিল সেটাই দেখা যাবে। প্রথমে মেট্রোপলিটন পুলিশ, পরে পর্যায়ক্রমে জেলা পুলিশ নতুন ইউনিফর্ম পাবে।” 🔹 নতুন রঙ ও ডিজাইন নতুন ইউনিফর্মের রঙ নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) রঙের।র‌্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) রঙের এবং আনসারের পোশাক সোনালি গমের (গোল্ডেন…

Read More

গাজায় যুদ্ধবিরতি শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে “শক্তিশালী হামলা” চালানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার রাতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এ নির্দেশ দেন তিনি। খবর—বিবিসি। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি চুক্তির “স্পষ্ট লঙ্ঘন” করেছে হামাস। গোষ্ঠীটি জিম্মি ব্যক্তিদের মুক্তি বা তাদের মরদেহ ফেরত দেওয়ার শর্ত মানছে না। অন্যদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ভয়াবহ পদক্ষেপ নিতে ইসরাইল “মিথ্যার আশ্রয়” নিয়েছে। তারা দাবি করেছে, যুদ্ধবিরতি ভঙ্গের প্রকৃত দায় ইসরাইলেরই। উল্লেখ্য, গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এর পরদিনই ইসরাইলি বাহিনী গাজায় হামলা…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে সম্পৃক্ত না হয়েও জুলাই-যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া ১০৪ জনের গেজেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ে এদের ‘ভুয়া জুলাই-যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া, একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশের ঘটনা পাওয়া গেছে ২৩ জনের ক্ষেত্রে। তাদের মধ্যে একটি গেজেট রাখা হবে এবং বাকিগুলো বাতিল করা হবে। ফলে সব মিলিয়ে ১২৭ জনের গেজেট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই তালিকার অনেকেই আসলে জুলাই আন্দোলনে অংশ নেননি বা আহত হননি, তবু প্রতারণার মাধ্যমে গেজেটভুক্ত হয়েছেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন। সংশ্লিষ্ট জেলা কমিটিগুলো এদের নাম বাতিলের সুপারিশ করেছে। বিভাগভিত্তিক ভুয়া জুলাই-যোদ্ধার সংখ্যা মন্ত্রণালয়ের পদক্ষেপ…

Read More

নিজস্ব প্রতিবেদক │ ঢাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।” মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন। ওইদিন শহীদ পরিবার ও আহতদেরও সঙ্গে রাখুন। আমরা সেদিনই…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। ২০০৮ সালের পর এটিই হবে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান। রাষ্ট্রদূত মিলার বলেন, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকতে পারেন, যাদের মধ্যে কেউ কেউ ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন। তিনি বলেন, ২০০৮ সালের পর…

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক দেশের বাজারে কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যহৃাসের সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম কমার কারণে নতুন করে দাম কমানো ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৭৪ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। নতুন এ দাম বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী— সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি…

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনের সবগুলো ধারার সঙ্গে বিএনপি একমত। তবে, জোটের প্রার্থীদের দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি তারা সমর্থন করেন না। জোটবদ্ধ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দলীয় প্রতীকে নয়, যেকোনো প্রতীকে নির্বাচন করার যে স্বাধীনতা আগের বিধানে ছিল, সেটা বহাল রাখার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, তারা হয় নিজেদের প্রতীক বা জোটের অন্য প্রতীক নিয়ে নির্বাচন করার একটা স্বাধীনতা ছিল। সেই আইনটার খসড়া যখন আমরা দেখেছি— নির্বাচন কমিশনও…

Read More

নিজস্ব প্রতিবেদক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে এ সুপারিশ তুলে দেন। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন- ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এই সুপারিশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটি খসড়া দেওয়া হয়। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-এ কী আছে তা দেখে নিন…

Read More