Author: Ashraful Sarkar

নিজস্ব প্রতিবেদক নিজের মনোনয়ন পাওয়ার খবর জানিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার কথা জানান। ওই পোস্টে মির্জা ফখরুল লেখেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতানেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য!” রাজনীতিতে নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব লেখেন, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনো অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করেছি আমরা। কারো কোনোরকম নেগলিজেন্স থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে জিডি করে রাখা হতো, শুধু কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। ‘পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে, নির্বাচন হতে হবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং…

Read More

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অক্ষত থাকা স্ট্রংরুমের ভল্ট থেকে অন্তত সাতটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার (২ নভেম্বর) দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভল্ট থেকে অস্ত্রগুলো খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম-৪ কারবাইন রাইফেল ও ব্রাজিলের তৈরি টরাস সেমি-অটোমেটিক পিস্তল। তবে ঠিক কতগুলো অস্ত্র চুরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে বিমানবন্দরে। এ নিয়ে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি পুলিশ সদর দপ্তরকেও জানানো হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম বলেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক সতর্কবার্তায় এ তথ্য জানায়। বিডব্লিউওটি জানায়, ৪ নভেম্বর (মঙ্গলবার) রাত ১০টা থেকে ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও আশপাশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে বজ্রপাত ও দমকা হাওয়াও থাকতে…

Read More

জ্যেষ্ঠ প্রতিবেদক রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয় সেজন্য সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই। এবার এককভাবে নয়, আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান জামায়াত আমির। সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দেশে ফেরেন ডা. শফিকুর রহমান। পরে সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জামায়াতের…

Read More

নিজস্ব প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ। তবে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার পর এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-২। এদিন প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। পরে আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন আদালত। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম ও প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। এ প্রসঙ্গে কনস্টেবল সুজনের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষী না আসার অর্থ হলো…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৩ আসন বাদে বাকি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনটি অন্তর্ভুক্ত হয়নি। এ অবস্থায় রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক পেজে এক পোস্টে হিরো আলম লিখেছেন, “বিএনপির দুঃসময়ের সাথি, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন…

Read More

নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোট গঠন করলেও স্ব স্ব দলের প্রতীকেই ভোট করতে হবে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় অধ্যাদেশের গেজেট প্রকাশ করে। পরদিন মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য জানা যায়। এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে জোটের প্রতীকের সংশ্লিষ্ট ২০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি আপত্তি জানালেও, জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে। অবশেষে জোট করলেও জোটের প্রার্থীকে নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে—এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি করা হয়েছে। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ…

Read More

চট্টগ্রামে বিএনপি নেতা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শনিবার সন্ধ্যার পর থেকে তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান। তিনি বলেন, “প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কের কয়েকটি স্থানে আসলাম চৌধুরীর সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।” সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিএনপি নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং আসলাম চৌধুরীর পক্ষে স্লোগান দিচ্ছেন। স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম সিটি করপোরেশনের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন…

Read More

বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির বলেছেন, জামায়াতে ইসলামী এখন নিজেদের মুক্তিযোদ্ধা বলে দাবি করছে, যা হাস্যকর ও ভণ্ডামির পরিচায়ক। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’-তে অংশ নিয়ে তিনি বলেন, “আমি নিজের কানে শুনেছি—ইউটিউবে দেখা এক ভিডিওতে জামায়াতের এক নেতা, যিনি দলটির চার প্রধান নেতার একজন, তার কর্মিসভায় বলেছেন, ‘আমরা যুদ্ধ করেছি শুধু একটি পতাকার জন্য নয়।’” এ প্রসঙ্গে নুরুল কবির বলেন, “জামায়াতের ওই নেতার কথা আংশিক সত্য—বাংলাদেশের মানুষও কেবল একটি পতাকার জন্য যুদ্ধ করেনি। কিন্তু তারা এখন দাবি করছে, তারাও স্বাধীনতার যুদ্ধ করেছে! একই সঙ্গে শফিকুর রহমানও একই দাবি করছেন! এটা কি হাস্যকর নয়?” তিনি আরও…

Read More