Author: Ashraful Sarkar

দক্ষিণ থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। শনিবার দেশটির সরকারের মুখপাত্র সিরিপং আঙ্কাসাকুলকিয়াত জানিয়েছেন, এখন পর্যন্ত বন্যায় ১৬২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আগের দিন আট প্রদেশে ১৪৫ জনের মৃত্যুর কথা জানানো হলেও সর্বশেষ হিসাব আরও ভয়াবহ চিত্র তুলে ধরেছে—বন্যাকবলিত মানুষের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে গেছে। রয়টার্সের খবরে বলা হয়, থাইল্যান্ডে প্রাণহানি বাড়ায় দক্ষিণ–পূর্ব এশিয়ার তিন দেশ—থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া—মিলে মোট মৃতের সংখ্যা সাড়ে তিনশর কাছাকাছি পৌঁছে গেছে। আগের দিনই তিন দেশে মোট ৩২১ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সর্বশেষ পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। দক্ষিণ–পূর্ব এশিয়ার চলমান বন্যায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। শুক্রবার বিকেল…

Read More

রাজধানীর চকবাজার থানার উর্দু রোড এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. জুয়েল (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুয়েলের সহকর্মী মো. মানিক জানান, ভবনের তৃতীয় তলায় রড দিয়ে রিং বানানোর কাজ করছিলেন জুয়েল। এসময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মী আরও জানান, জুয়েল বগুড়া জেলার আদমদিঘি থানার নরশেদপুর গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়ার ছেলে। তিনি কাজের…

Read More

নরসিংদীর বেলাবতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে বেলাব উপজেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি বাস দ্রুতগতিতে আসার সময় বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে আহত চালককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর স্বাভাবিক যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read More

বিশ্ব সংগীতের ইতিহাসে মানবতার পক্ষে এক অনন্য মাইলফলক স্থাপনকারী দ্য বিটলস-এর কিংবদন্তি গিটারিস্ট ও “কনসার্ট ফর বাংলাদেশ”-এর প্রধান উদ্যোগতা জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের ২৯ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণদিবসে সংগীতপ্রেমী, মানবতাবাদী ও বাংলাদেশের অনুরাগীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবিক বিপর্যয়ের সময় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে ও শরণার্থীদের সহায়তার জন্য জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজন করেন ঐতিহাসিক “কনসার্ট ফর বাংলাদেশ”। এটি ছিল বিশ্বের প্রথম বৃহৎ চ্যারিটি কনসার্ট, যা পরবর্তীতে মানবিক সংগীত উদ্যোগের পথপ্রদর্শক হিসেবে বিবেচিত হয়। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ…

Read More

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায়। শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ দুপুরে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দেওয়া এক বার্তায় জানা যায়, রাষ্ট্রপতি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানে বেলুচিস্তানের লোরালাই বিভাগে ভূমিকম্পে কেঁপে উঠেছে। সেখানকার মানুষ তীব্র কম্পন অনুভব করেন। শনিবার (২৯ নভেম্বর) সকালে ভূমিকম্পটি আঘাত হানে বলে সংবাদমাধ্যম ডেইলি অসাফ। ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৫। কম শক্তিশালী হলেও এটির কম্পন বেশ জোরালো ছিল। ভূমিকম্পটি সংঘটিত হয় মাটির ২০ কিলোমিটার গভীরে। এটির উৎপত্তিস্থল ছিল লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে। ভূমিকম্পের পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মানুষ নিজেদের ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে যান। ভূমিকম্প এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তান ও আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটিতে সর্বশেষ ২০০৫ সালে সবচেয়ে প্রাণহানিকর ভূমিকম্প…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের চারটি প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি নিম্নলিখিত স্থানগুলো থেকে দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮৮০ কি.মি., কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৩০ কি.মি., মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭৫০ কি.মি. এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭৫৫ কি.মি. অবস্থান করছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও…

Read More

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল পৌনে ৯টায় নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তারেক রহমান বলেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু বাস্তবতার কারণে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার জন্য সীমাবদ্ধ। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।’ তিনি আরও লিখেন, রাজনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটলেই তাঁর দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব হবে বলে পরিবার আশাবাদী। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তারেক রহমান জানান, দেশনেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা…

Read More

দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ, ২০২৫ থেকে ‘বাছাই ও পর্যালোচনা কমিটি’ গঠনের কৌশলগত সুপারিশ বাদ দেওয়ায় গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি প্রশ্ন তুলেছে—“সংস্কারের নামে সরকারের অবস্থান কি প্রমাণ করে যে রাষ্ট্রসংস্কার তাদের কাছে শুধুই ফাঁকাবুলি?”শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি এই প্রতিক্রিয়া জানায়। জুলাই সনদে ঐকমত্য থাকলেও সুপারিশ বাদ বিবৃতিতে টিআইবি জানায়, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত মতামত এবং দীর্ঘদিনের দাবির ভিত্তিতে সংস্কার কমিশন দুদকের জবাবদিহিতা নিশ্চিত করতে ‘বাছাই ও পর্যালোচনা কমিটি’ প্রস্তাব করেছিল। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এতে সম্মতি দিয়েছিল।কিন্তু চূড়ান্ত অধ্যাদেশে গুরুত্বপূর্ণ এই সুপারিশ বাদ দেওয়া হয়েছে, যা টিআইবির মতে—সংস্কারবিরোধী মহলের ষড়যন্ত্র এবং…

Read More

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার এই তথ্য জানানো হয়। বিএনপির বিবৃতিতে বলা হয়, দায়িত্বশীলতার স্বার্থে যাচাই-বাছাই ছাড়া তার স্বাস্থ্যসংক্রান্ত কোনো তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

Read More