Author: Ashraful Sarkar

বিনোদন ডেস্ক বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ নির্বাচিত হয়েছেন ‘উইকেড’-খ্যাত ব্রিটিশ অভিনেতা জনাথন বেইলি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ‘পিপল’ তাকে ২০২৫ সালের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হিসেবে ঘোষণা করেছে। সোমবার রাতে ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে এমনটা জানান তারা। এর আগে গত বছর পিপল-এর এই খেতাব পেয়েছিলেন ‘দ্য অফিস’ ও ‘জ্যাক রায়ান’ তারকা জন ক্রাসিনস্কি। এবার তার জায়গায় এলেন ৩৭ বছর বয়সী জনাথন বেইলি।ঘোষণার পর ম্যাগাজিনটিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জনাথন বেইলি বলেন, ‘এটা এক বিশাল সম্মান। আমি খুবই কৃতজ্ঞ। সত্যি বলতে, বিষয়টা কিছুটা অবিশ্বাস্যও লাগছে।’ ২০২৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার মিউজিক্যাল ফিল্ম ‘উইকেড’-এ প্রিন্স ফিয়েরো চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয়…

Read More

আন্তর্জাতিক ডেস্ক বিদেশি নাগরিকদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা দিতে নতুন আইন আনছে কানাডা সরকার। বিশেষ করে জালিয়াতির আশ্রয় নেয়া ভারত ও বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিবিসি নিউজ। কানাডার ক্ষমতাসীন মার্ক কার্নি সরকার ইতিমধ্যে এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উত্থাপন করেছে। বিলটি পাস হলে ‘ওয়ার্কিং গ্রুপ’-এর মাধ্যমে বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা আইনগতভাবে স্বীকৃতি পাবে। সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) ও কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে। তাদের গঠিত এই ‘ওয়ার্কিং গ্রুপ’-এর কাজ হলো ভারত ও বাংলাদেশ থেকে আসা প্রতারণামূলক বা…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক সারা দেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন-৪-এর দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। ফুলকোর্ট সভায় পদোন্নতি ছাড়াও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। পদোন্নতি পাওয়া বিচারকদের তালিকা অনুমোদনের জন্য দ্রুতই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Read More

বিনোদন ডেস্ক দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও সক্রিয়। যেখানে তিনি নিয়মিতই নিজের ভাবনা ও সৃজনশীল কাজ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তেমনটি একটি কাজ ছবি আঁকা। অবসরে কাগজ-কলম নিয়ে ছবি আঁকতে দারুণ ভালোবাসেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি তিনি আঁকলেন দুটি মুখচ্ছবি। এর একটি জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের এবং অন্যটি মঞ্চ ও টেলিভিশন নাট্যকার হাফিজ রেদুর। নিজের আঁকা এ দুই ছবি ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেতা। ক্যাপশনে এই তারকা লেখেন, চিত্রাঙ্কন তাকে সীমাহীন আনন্দ দেয়। দীর্ঘদিন পর দুটি মুখ আঁকতে পেরে তার হৃদয় ভরে গেছে। অভিনেতা বলেন, ছবি এঁকে আমি পরম আনন্দ পাই। অনেক দিন পর আজ দুজনের মুখচ্ছবি আঁকলাম।…

Read More

বিনোদন ডেস্ক অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ক্যারিয়ার, নতুন কাজ এবং দীর্ঘ বিরতি নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে এই তারকা জানান, নিজেকে শুধু ছোট পর্দা বা ওটিটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। তানজিন তিশার কথায়, আমি কখনও বলছি না আমি নাটক করব না বা কখনও বলছি না আমি ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা হয়, সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা যদি মঞ্চ নাটকও হয়, যেটা আমি কখনও করিনি, সেটাও করব। মাঝে অনেকদিন কাজ থেকে দূরে ছিলেন এই গ্ল্যামারগার্ল। এর কারণ…

Read More

নির্বাচন কমিশন (ইসি) আজ নতুন করে তিনটি রাজনৈতিক দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব দল হলো: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “আজ তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ১২ নভেম্বর পর্যন্ত দাবি–আপত্তি নেওয়া হবে।” বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪ টি। নতুন তিনটি দল যুক্ত হলে তা হবে মোট ৪৭ টি।

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি মহান আল্লাহর রহমতের কথা উল্লেখ করে বলেন, “বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা-নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য।” রাজনীতিতে নিজের দীর্ঘ পথচলার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব লিখেছেন, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি…

Read More

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অবিস্মরণীয় মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেই তিনি এই কীর্তি গড়ার কথা। মাইলফলক স্পর্শের আগে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত একটি সেঞ্চুরি করে নিজের প্রস্তুতি চমৎকারভাবে সম্পন্ন করেছেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান। ঢাকা বিভাগের বিপক্ষে সিলেটের হয়ে খেলতে নেমে আজ মুশফিক প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৯তম শতক পূর্ণ করেন। গতকাল ৯৩ রানে অপরাজিত অবস্থায় দিন শেষ করেছিলেন। আজ সকালে সিলেটের লক্ষ্য ছিল ঢাকার প্রথম ইনিংসে করা ৩১০ রানের লক্ষ্য অতিক্রম করে লিড নেওয়া। দিনের শুরুতে সিলেটের ব্যাটসম্যানদের জন্য ভালো পরিস্থিতি ছিল না। দিনের দ্বিতীয় ওভারে এবাদত হোসেন এবং পরের…

Read More

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সময় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে হাসপাতালের কার্ডিওথোরাসিস হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (CHDHU) দরজার একটি ছবি পোস্ট করে মিষ্টি লেখেন—“এই দরজার ভেতরে ঢোকার আগে সে (মাহমুদউল্লাহ) যখন আমাকে বললো, আমি যেন তাকে ক্ষমা করে দিই, সেটা শুনেও আমি ভান করেছিলাম যেন কিছুই হয়নি। হবেও না ইনশা আল্লাহ।” সেই ভয়াবহ মুহূর্তের কথা স্মরণ করে তিনি লিখেছেন,“সেসময় নিজেকে খুব শক্ত করে সামলেছি। এখন সেটা ভেবে নিজের কাছেই অবাক লাগে—আমি কীভাবে এতটা শক্ত ছিলাম।…

Read More

গাজার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-আকসা হাসপাতাল এখন যুদ্ধবিধ্বস্ত মানুষের আশ্রয়কেন্দ্র। এখানে চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের অভাবে প্রতিদিন অসংখ্য মানুষ মৃত্যুর অপেক্ষায় দিন কাটাচ্ছে। বিসান আবু আমির নামের এক তরুণীর মা জানান, তাঁর মেয়ের কী অসুখ, চিকিৎসকেরাও তা নির্ণয় করতে পারছেন না। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না সরঞ্জামের অভাবে। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরেও চিকিৎসা মেলেনি। একই ওয়ার্ডে ১৩ বছর বয়সী ওয়ালিদ নামে এক কিশোর পড়ে আছে, যিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। তাঁর মা দাবি করেন, ইসরায়েলি বাহিনীর ছোড়া বিষাক্ত গ্যাসের প্রভাবে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। ফলে ওয়ালিদ এখন কথা বলা বা নড়াচড়া—কোনোটিই করতে পারছে না। গাজা জুড়ে মানুষ…

Read More