নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। এর মধ্য দিয়ে শহরের ইতিহাসে প্রথম মুসলিম এবং সবচেয়ে কমবয়সী মেয়র হিসেবে রেকর্ড গড়েছেন তিনি। মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে মামদানি ছিলেন সবচেয়ে আলোচিত ও অপ্রতিরোধ্য প্রার্থী। তিনি আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মেয়র এরিক অ্যাডামসের মেয়াদ শেষ হলে দায়িত্ব গ্রহণ করবেন। এই নির্বাচনে প্রধান তিন প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাট জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী ও নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো এবং রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্নিওয়া। বর্তমান মেয়র এরিক অ্যাডামস প্রাথমিকভাবে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। তবে আর্থিক কেলেঙ্কারির কারণে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে ক্যুমোকে সমর্থন জানান।…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.