Author: Ashraful Sarkar

ঢাকা রিপোর্ট ডেস্ক বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় তিনজন, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮৮ জন,…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন ফরমের মূল্য ১০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিষয়টি জানান। তিনি জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে। ১৫ তারিখ মনোনয়ন আবেদন প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, আজকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রি কার্যক্রম শুরু…

Read More

নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশন করছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। গত মঙ্গলবার বিকেল থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে এই অনশন শুরু করেন তিনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন মো. তারেক রহমান। এদিকে তার এই অনশনে সংহতি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে ইসি ভবনের সামনে গিয়ে অনশনরত তারেকের পাশে দাঁড়ান তিনি এবং তার দাবির প্রতি সমর্থন জানান। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান। তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি নেতাদের এই সংহতি আমাদের…

Read More

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্ট জামিন দিয়েছেন। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী জেড আই খান পান্না জানিয়েছেন, এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে আর কোনো বাধা নেই। তবে সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল জানিয়েছেন, জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। এর আগে ২৯ আগস্ট আদালত শাহবাগ থানায় মামলা শেষে সাবেক মন্ত্রীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। মামলার অভিযোগে বলা হয়, ২৮ আগস্ট ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে লতিফ সিদ্দিকী দেশকে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল কুয়াংসি চুয়াংয়ের কুইলিন এলাকায় এক বিরল প্রজাতির স্বাদুপানির শামুকের সন্ধান পাওয়া গেছে। অথচ ওই প্রজাতি প্রায় এক শতাব্দী আগেই পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে বলে ধারণা ছিল গবেষকদের। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে। চীনা বিজ্ঞান অ্যাকাডেমির অধীন খুনমিং ইনস্টিটিউট অব জুওলজির গবেষকরা শামুকটি চিহ্নিত করেছেন। গত বছরের শেষ দিকে গবেষকদের দলটি কুইলিন শহরের কাছের একটি নদীতে খুব ছোট আকারের এ প্রজাতির বেশ কয়েকটি শামুকের সন্ধান পান। খুঁজে পাওয়া শামুকের সঙ্গে বিলুপ্ত ধারণা করা প্রজাতির ফসিলের প্রাথমিক সাদৃশ্য খুঁজে পান তারা। শামুকের আকৃতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং জিনগত পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন, শামুকটি ইয়াওয়াংগিয়া লি…

Read More

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫ — বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজ পল্টন মোড় থেকে যমুনা অভিমুখী সমাবেশে বলেছেন, “সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বাঁকা করবো। ঘি আমাদের লাগবেই। গণভোট নির্বাচনের আগে হতে হবে।” তিনি মঙ্গলবার বৃহৎ গণমিছিলে উপস্থিত থেকে বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য প্রধান উপদেষ্টার নিকট আট দলের স্মারকলিপি প্রদান করা হয়েছে। সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তাহের বলেন, “নো হাঙ্কি পাঙ্কি; সোজা, সোজা গণভোট দিন। চালাকি করবেন না। চালাকি করলে আমাদের আন্দোলনের বিস্তারও বাড়বে। জনগণের রায়কে ভয় পেলে চলবে না। গণভোটই আজ…

Read More

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন। তারা হলেন- সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহতরা বুধবার রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত এক পুলিশ…

Read More

গাজীপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া এনামুল হক মোল্লাহকে (৪৮) অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। একই সঙ্গে তার ছয় সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত শ্রীপুর উপজেলার বরকুল গ্রামে এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এনামুল হক মোল্লাহ শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের প্রয়াত আবদুল আহাদের ছেলে। তিনি বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরবের মক্কা মিছফালাহ শাখা বিএনপির সভাপতি। বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক মামলা থাকার…

Read More

আন্তর্জাতিক ডেস্ক নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর ‘সার্বভৌমত্ব হারিয়েছে’ যুক্তরাষ্ট্র। এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মামদানির জয়ে নিউইয়র্ক ‘কমিউনিস্ট শহরে’ পরিণত হবে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে মামদানি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে জীবনযাত্রার ব্যয় ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্কে জোহরান মামদানির মেয়র নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র তার ‘সার্বভৌমত্ব হারিয়েছে’। বুধবার এক বক্তব্যে তিনি বলেন, “আমরা বিষয়টা দেখবো”। তবে তিনি ব্যাখ্যা দেননি কীভাবে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে। তিনি দাবি করেন, দেশটির সবচেয়ে বড় এই শহরটি এখন ‘কমিউনিস্ট শহরে’ পরিণত হবে। মামদানির…

Read More

নিজস্ব প্রতিবেদক একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নোটিশ দিয়ে ডিএসই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে। লেনদেন স্থগিত করার কারণ হিসেবে ডিএসই থেকে জানানো হয়েছে, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অ-কার্যকর হিসাবে ঘোষণা করা হয়েছে। ডিএসই আরও জানিয়েছে, ব্যাংকগুলো জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুসারে পরিচালিত…

Read More