স্টাফ রিপোর্টার ॥ বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী তানহা বিনতে বাশারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার অভিযোগে মামলা করেছেন তার বাবা আবুল বাশার। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, নিহত তানহার সহপাঠী ও বন্ধু মানিল ফয়সাল সায়মনকে মামলার প্রধান অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে আসামি করা হয়েছে। ওসি বলেন, “এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপমৃত্যু মামলাটি এখন আত্মহত্যায় প্ররোচনার মামলায় রূপ নিয়েছে।” পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত সায়মন তানহার একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তানহার মৃত্যুর পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ তাকে দায়ী করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও…
© 2026 ProbahoNews. Designed by Ashraful Sarkar.