Author: Ashraful Sarkar

রাজনৈতিক ব্যবস্থাসহ রাষ্ট্রের বহু ক্ষেত্রে আমূল সংস্কার এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের অগ্রগতির টার্নিং পয়েন্ট হলো ৭ নভেম্বর। এই দিনেই দেশের মানুষ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে নতুন দিগন্তের সূচনা করেছিল।” তিনি অভিযোগ করেন, গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য নানামুখী চক্রান্ত চলছে।তার ভাষায়, “নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার মধ্য দিয়েই এ দিবসের যথাযথ মূল্যায়ন সম্ভব।” এসময়, বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্রকে সংহত রাখতে সকলের…

Read More

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন কিংবা ঐকমত্য কমিশন—সবকিছুই ব্যর্থ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। তিনি বলেন, “ফ্যাসিবাদী কাঠামো এখনও রয়ে গেছে। সেজন্য ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরও একমত হওয়া যাচ্ছে না।” তিনি আরও বলেন, ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষকদের মেলবন্ধন তৈরি হয়েছে, যা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে। শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম…

Read More

মঙ্গলবার, ৭ নভেম্বর – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “পতিত সরকারের আমলের কিছু সুবিধা ভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে।” প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, মাঠ পর্যায়ের সাংবাদিকদের ন্যায্যতা আদায় করতে স্ট্রাইক করা প্রয়োজন। “সম্পাদকরা জাতির উদ্দেশ্যে জ্ঞান দেন, কিন্তু জেলা পর্যায়ে কার্ড ধরিয়ে দেন,” যোগ করেন তিনি। মতবিনিময়কালে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং পুলিশ সুপার মির্জা…

Read More

নিজস্ব প্রতিবেদক ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বানচাল করে দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি ছিল বাংলাদেশ প্রগতির টার্নিং পয়েন্ট। তিনি শেখ মুজিবুর রহমান একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জনগণের অধিকার অধিকারকে নিশ্চিত করেন। বিপ্লব ও সংগতি দিবস উপলক্ষ্যে আজ (শুক্রবার) জাতীয় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, তার রাষ্ট্র…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ২০২৫ সাল ইতিহাসের সবচেয়ে গরম বছরগুলোর একটি হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। মূলত চলতি বছরটি ইতিহাসের সবচেয়ে গরম তিনটি বছরের একটি হতে যাচ্ছে। আর এটিই পৃথিবীকে আরও গভীরভাবে টেনে নিচ্ছে জলবায়ু সংকটের দিকে। সংস্থাটি সতর্ক করেছে, এই প্রবণতা অব্যাহত থাকলে পৃথিবী জলবায়ু সংকটের এমন পর্যায়ে পৌঁছাবে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও) বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণ তিন বছর হিসেবে রেকর্ডে থাকবে। সংস্থার ১৭৬ বছরের তাপমাত্রা রেকর্ড অনুযায়ী, চলতি…

Read More

ঢাকা রিপোর্ট ডেস্ক সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) আর নেই। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং গত ১৩ দিন ধরে বারডেমের আইসিইউতে ভর্তি ছিলেন। রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। দিনাজপুর-৪ আসনের এই সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার মন্ত্রিসভায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, পরে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনিও মন্ত্রিত্ব ও সংসদ…

Read More

দেশের পাঁচ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের শেয়ার মূল্য ‘শূন্য’ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব ব্যাংকের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল বৃহস্পতিবার পৃথক পাঁচটি বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫-এর ধারা ১৫ অনুযায়ী ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে ‘অকার্যকর’ ঘোষণা করা হয়েছে। এর ফলে এসব ব্যাংকের শেয়ার এখন থেকে আর লেনদেনযোগ্য নয়। এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগের নির্দেশ দেয়। বিনিয়োগকারীদের প্রতিবাদ ও আলটিমেটাম এই সিদ্ধান্তের প্রতিবাদে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ অর্থ উপদেষ্টা,…

Read More

বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে দেশ থেকে প্রায় ২১ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে সরকার পরিবর্তনের পরও এক টাকাও দেশে ফেরানো সম্ভব হয়নি। নানা উদ্যোগ—টাস্কফোর্স গঠন, বিদেশ ভ্রমণ, বিদেশি ল ফার্মের সঙ্গে যোগাযোগ ও মামলা দায়েরের কথা বলা হলেও বাস্তবে এখনো কোনো অর্থ উদ্ধারের অগ্রগতি দেখা যায়নি। পাচারের গন্তব্য ও পরিমাণ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে জানায়, অর্থপাচারের গন্তব্য দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, হংকং, থাইল্যান্ড, ভারত, বেলজিয়াম, কুয়েত ও তানজানিয়া।প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরে ব্যাংকিং খাত থেকে প্রায় ২ লাখ কোটি…

Read More

সবজির দাম কমে বাজারে যখন খানিকটা স্বস্তি ফিরছিল, তখনই হঠাৎ চড়ে বসেছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহে পণ্যটির দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এতে সবজির বাজারে পাওয়া স্বস্তিটুকুও ম্লান হয়ে গেছে। রাজধানীর রামপুরা, বাড্ডা, মহাখালী ও জোয়ারসাহারাসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেগুন, শিম, করলা, ঢেঁড়স, পটোল, লাউ, বরবটি, কাঁচা মরিচসহ বেশির ভাগ সবজির দাম ৭ থেকে ২৩৩ শতাংশ পর্যন্ত কমেছে। ডিম ও মুরগির দামও কমার প্রবণতা দেখা গেছে। তবে পেঁয়াজের দাম বেড়ে সেই স্বস্তিতে ‘বাগড়া’ দিয়েছে। বাজার বিশ্লেষকদের দাবি, সরবরাহে ঘাটতি না…

Read More

নভেম্বর উইন্ডোর প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে দলে রাখা হয়নি। এ ছাড়া বাদ পড়েছেন কয়েকজন পরিচিত মুখও। তবে দলের প্রাণভোমরা লিওনেল মেসি আছেন স্কোয়াডে। আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে স্কালোনির দল। এবারের স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাবের খেলোয়াড়দের ডাকা হয়নি—ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়ার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় ক্লাবগুলোকে ক্ষতির মুখে না ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়। ফলে গত উইন্ডোতে খেলা স্কোয়াডের লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো (রিভার প্লেট), এবং…

Read More